বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ ‘শেষের পথে’: ট্রাম্প পহেলা বৈশাখ : বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অনির্বাণ উৎসব টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? মুক্তিপণ দিয়েও ফিরল না মোনায়েম: অনিশ্চিত অপেক্ষায় কাটছে পরিবারের প্রহর মনোনয়ন ফরম বিক্রিকে ঘিরে সরগরম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে জোর, কৃষি ব্যাংকের সুনামগঞ্জে সভা পাকিস্তানের মধ্যস্থতায় বরফ গলছে :: ইরানের সঙ্গে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প পাস হলো ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সুনামগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ৫৪ বছর পর মানুষের চন্দ্রযাত্রা: ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে ‘আর্টেমিস-২’

সুনামগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুনামগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

তাজুল ইসলাম ::

সুনামগঞ্জে হজে গমনেচ্ছুদের সঠিক নিয়ম ও ধর্মীয় বিধিবিধান সম্পর্কে সচেতন করতে দিনব্যাপী ‘হজ্জ বিষয়ক প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজ্জযাত্রীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া। বক্তব্যে তিনি বলেন, হজ্জযাত্রীরা যাতে নির্বিঘ্নে এবং পবিত্রতার সাথে হজ্জের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সেজন্য সরকার সব ধরনের সহযোগিতা নিশ্চিত করছে। তিনি হজ্জযাত্রীদের ধৈর্য ও শৃঙ্খলার সাথে পবিত্র ভূমিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।

হজ্জের আরকান-আহকাম ও প্রায়োগিক বিষয় নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মফিজুর রহমান। এছাড়া ধর্মীয় গুরুত্ব ও মাসআলা-মাসায়েল নিয়ে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি আলহাজ্ব মাওলানা আশরাফ আলী।
বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা নিয়ে বক্তব্য রাখেন কাজী শফিক হলি ডেইজ-এর ম্যানেজিং ডিরেক্টর কাজী মোঃ মমিনুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় হজ্জযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও আর্থিক লেনদেন ও বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর প্রতিনিধি। অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কর্মশালায় হজ্জযাত্রীদের যে বিষয়গুলোতে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়:
ইহরাম বাঁধা ও হজ্জের নিয়ত।
মক্কায় অবস্থান ও তাওয়াফের নিয়ম।
মিনা, আরাফাত ও মুজদালিফার কার্যাবলি।
হজ্জের সফরকালীন স্বাস্থ্য সচেতনতা ও শৃঙ্খলা।
পাসপোর্ট, ভিসা ও ট্রাভেল সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী হজ্জযাত্রীরা জানান, এ ধরনের আয়োজনের ফলে তারা হজ্জের সফরের জটিল বিষয়গুলো সহজেই বুঝতে পেরেছেন, যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com