রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সুরমা ইউনিয়নের বেরীগাঁও :: ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ সুনামগঞ্জের কৃতী সন্তান দিলারা হাফিজ আর নেই ভূমধ্যসাগরে নৌকাডুবি: দিরাই-জগন্নাথপুরের ১৮ জন নিহতের আশঙ্কা উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গবেষণার নামে স্বাধীনতার ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না : প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ফাল্গুনে নতুন সাজে সেজেছে দেশের বৃহৎ শিমুল বাগান সুনামগঞ্জ-৪ :: জনতার আস্থায় বিজয়ী এড. নূরুল ইসলাম নূরুল নির্বাচনে দাপট দেখাল বিএনপি : সুনামগঞ্জের ৫ আসনেই জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : নিশ্ছিদ্র নিরাপত্তায় দেশ

আলহাজ্ব গণি মাস্টার ওয়েল ফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান

আলহাজ্ব গণি মাস্টার ওয়েল ফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান

মোঃ শাহ আলম::

১৬ ডিসেম্বর (শুক্রবার) সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের খাসপাড়া গ্রামের মরহুম আলহাজ্ব এম.এ গণি মাষ্টারের নামে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপনের শেষে আলহাজ্ব এম.এ গণি মাষ্টার ওয়েল ফেয়ার ট্রাস্টে উদ্যোগে প্রথমবারের মতো উক্ত বিদ্যালয়ে ২০২২ খ্রি: বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শ্রেণি ভিত্তিক মেধাবী ১১ জন শিক্ষার্থী মাঝে অর্থ চেক ও শুভেচ্ছার স্মারক প্রদান করা হয়।

মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার রিংকু লরেন্স কস্তা, সহকারী প্রধান শিক্ষক সিস্টার রিটা দীপা গমেজ, বিশেষ অতিথি মুগাইপাড় মিশনের ফাদার, সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ ‍বোরহান উদ্দিন, ‍সিস্টার আলবিনা জেংচাম, জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার জনাব আলমাছ উদ্দিন শিপু প্রমূখ।

আলহাজ্ব গণি মাষ্টার ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষে জানানো হয় যে, আগামী বছরে থেকে বড় পরিসরে মেধাবৃত্তি প্রদান করা হবে। এলাকার মানুষ মেম্বার আলমাছ উদ্দিন শিপুর এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com