বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ ‘শেষের পথে’: ট্রাম্প পহেলা বৈশাখ : বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অনির্বাণ উৎসব টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? মুক্তিপণ দিয়েও ফিরল না মোনায়েম: অনিশ্চিত অপেক্ষায় কাটছে পরিবারের প্রহর মনোনয়ন ফরম বিক্রিকে ঘিরে সরগরম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে জোর, কৃষি ব্যাংকের সুনামগঞ্জে সভা পাকিস্তানের মধ্যস্থতায় বরফ গলছে :: ইরানের সঙ্গে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প পাস হলো ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সুনামগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ৫৪ বছর পর মানুষের চন্দ্রযাত্রা: ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে ‘আর্টেমিস-২’

গ্রেফতার হয়রানির অভিযোগে জেলা বিএনপির সংবাদ সম্মেলন । আঙিনা

গ্রেফতার হয়রানির অভিযোগে জেলা বিএনপির সংবাদ সম্মেলন । আঙিনা

আঙিনা রিপোর্টার:  সুনামগঞ্জের ৫ টি আসনে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার সকালে জেলা বিএনপির অস্থায়ি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তারা। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
এসময় অভিযোগ করা হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫ টি আসনে আসনে গায়েবি ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের জড়িয়ে মামলা দেয়া হচ্ছে। প্রতিদিনই গ্রেফতার ও আটক করা হচ্ছে বিএনপি প্রার্থীর কর্মীদের। সুনামগঞ্জ-১ আসনে ১০ টি মামলায় ৫৮০ জনকে আসামি করা হয়েছে। ২৫ জনকে আটক করা হয়েছে। সুনামগঞ্জ-২ আসনে ২ টি মামলায় বিএনপির ২০০ জনকে আসামি করা হয়েছে। সুনামগঞ্জ-৩ আসনে ২ টি মামলায় ১৪০ জনকে আসামি করা হয়েছে। সুনামগঞ্জ-৪ এ ২টি মামলায় ২০০ জন ও সুনামগঞ্জ-৫ এ ২টি মামলায় ২৫০ জনকে আসামী করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয় লিখিত বক্তব্যে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল হক, আতম মিসবাহ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্র দলের সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com