বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওরে জলাবদ্ধতা : নষ্ট হওয়ার পথে হাজার হাজার হেক্টর জমির ধান আজ আলোকিত মানুষ ও বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু’র জন্মদিন খরচ বাড়লেও নতুন টাকা বাজারে ছাড়বে না সরকার, নজর কর আদায়ে আগুনে পুড়ল ৯ কোটির স্বপ্ন: সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের আহাজারি দুশ্চিন্তার কারণ নেই: সৌদির শ্রমবাজার নাজুক হলেও কর্মীদের ফেরানোর চাপ নেই সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সোনাপুর বেদে পল্লীতে বিশেষ সমাবেশ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সুনামগঞ্জ চেম্বার: সহায়তার সর্বোচ্চ আশ্বাস সুরমা ইউনিয়নের বেরীগাঁও :: ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ সুনামগঞ্জের কৃতী সন্তান দিলারা হাফিজ আর নেই

দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ ছুটির পর আজ (রোববার) থেকে খুলছে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।

শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও ছুটে গেছেন স্কুলের সামনে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদানে ক্লাসে ফিরেছে চিরচেনা পরিবেশ।

এর aaগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য কিছু দিকনির্দেশনা দেয় সরকার।

গত ২৪ মার্চ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সারাদেশে শহর ও গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্নতা রক্ষা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে বেশ কিছু কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এর মধ্যে রয়েছে, প্রতি বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা দলগতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা; নিয়মিতভাবে বৃক্ষরোপণ করা; শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে অথবা আশেপাশে স্থানীয় বাজার বসলে তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার স্থানীয় প্রতিনিধিদের উদ্যোগে নিয়মিত পরিষ্কার রাখা; শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বিকেলে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা এবং আন্তঃইউনিয়ন খেলাধুলা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা।

পাশাপাশি, সার্বিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় ৬ (ছয়) সদস্যবিশিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার।

ওই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসান।

কমিটির অন্য সদস্যরা হলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: কামরুজ্জামান চৌধুরী; কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা।

সূত্র : বাসস ndiganta


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com