বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ ‘শেষের পথে’: ট্রাম্প পহেলা বৈশাখ : বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অনির্বাণ উৎসব টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? মুক্তিপণ দিয়েও ফিরল না মোনায়েম: অনিশ্চিত অপেক্ষায় কাটছে পরিবারের প্রহর মনোনয়ন ফরম বিক্রিকে ঘিরে সরগরম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে জোর, কৃষি ব্যাংকের সুনামগঞ্জে সভা পাকিস্তানের মধ্যস্থতায় বরফ গলছে :: ইরানের সঙ্গে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প পাস হলো ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সুনামগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ৫৪ বছর পর মানুষের চন্দ্রযাত্রা: ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে ‘আর্টেমিস-২’

নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শাহ আলম ইলিয়াস ::

২২ জুলাই বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তণ শিক্ষার্থীদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের ১৯৯৪ খ্রিঃ হতে ২০২০ খ্রিঃ মধ্যে মোট বিশটি দল ফুটবল টুর্নামেন্টে দিনব্যাপী খেলায় স্বতফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। ঈদের ছুটি থাকায় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিল। মিলেনিয়াম ব্যাচের সাবেক মেধাবী শিক্ষার্থী সৈয়দ আব্দুল মতিন জানান যে, আজ আমাদের প্রাক্তণ শিক্ষার্থীদের মিলন মেলা, ফুটবল আমাদেরকে এক করেছে; আগামীতেও আমরা এরকম উৎসবের আয়োজন করতে চাই।

বিকালে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন ২০২০ ব্যাচ এবং রানার আপ অর্জন করে ২০১৮ ব্যাচ। পুরুস্কার বিতরণের সময় নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফা: দিলীপ সরকার ওএমআই এবং এলামনাইন এসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ বাহার উদ্দিন খন্দকার অনুষ্ঠানে অংগ্রহণকারী সকল শিক্ষর্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব ডা. নূরুল ইসলাম খেলা সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য সকলের প্রতি কৃতিজ্ঞাতা প্রকাশ করেন এবং আগামী ২০২২ খ্রিঃ নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ৫০ বছর উদযাপন করার ইচ্ছা ব্যক্ত করেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com