রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ ‘শেষের পথে’: ট্রাম্প পহেলা বৈশাখ : বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অনির্বাণ উৎসব টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? মুক্তিপণ দিয়েও ফিরল না মোনায়েম: অনিশ্চিত অপেক্ষায় কাটছে পরিবারের প্রহর মনোনয়ন ফরম বিক্রিকে ঘিরে সরগরম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে জোর, কৃষি ব্যাংকের সুনামগঞ্জে সভা পাকিস্তানের মধ্যস্থতায় বরফ গলছে :: ইরানের সঙ্গে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প পাস হলো ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সুনামগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ৫৪ বছর পর মানুষের চন্দ্রযাত্রা: ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে ‘আর্টেমিস-২’

আলোকবর্তিকা পাঠাগারের পুরস্কার বিতরণ

টি এস হুসাইন ::

‘বই পড়ি-নিজেকে জানি’- এই শ্লোগানকে সামনে রেখে গেল বছরের সেপ্টেম্বর মাসে মাইজবাড়ী এলাকায় মাদরাসা পয়েন্টে প্রতিষ্ঠিত হয়েছিল আলোকবর্তিকা পাঠাগার। জ্ঞানার্জন ও সুশিক্ষা প্রসারের লক্ষ্যে পাঠাগারের উদ্যোগে বিভিন্ন দিবসকেন্দ্রীক শিক্ষামূলক প্রোগ্রাম হাতে নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় আলহেরা মিলনায়তনে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা।

আলোকবর্তিকার উপদেষ্টা মাসুক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আফজাল নুর, বিশেষ অতিথি ছিলেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. আবুল কালাম আজাদ, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মশিউর রহমান, তরুণ কবি তাওসীফ সারওয়ার, সুহেল আলম, দেলাওয়ার হোসাইন ও নুরে আলম।

জুয়েল হাসানের সঞ্চালনায় আলোচনা শেষে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহন করে বিজয়ীরা।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাঈল আহমদ তালহা, মশিউর রহমান চয়ন, সজিবুর রহমান, আকরাম হোসাইন, এমদাদ হোসেন, রওশন আহমদ ফুয়াদ প্রমুখ।



আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com