শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

২ কোটি পাসওয়ার্ড, সাড়ে ৭৭ কোটি ই-মেল ফাঁস

২ কোটি পাসওয়ার্ড, সাড়ে ৭৭ কোটি ই-মেল ফাঁস

আঙিনা ডেস্ক :

ফেসবুক কাণ্ডের পরেও যারা পাসওয়ার্ড বদলাননি তারা সাবধান হোন তাড়াতাড়ি! এই মুহূর্তে আপনার পাসওয়ার্ড বদলে ফেলুন। আপনার ই-মেল অ্যাড্রেস আর খুব গোপন পাসওয়ার্ড হয়তো ইতোমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে বহু কোটি হ্যাকার, স্প্যামারের কাছে। বিশ্বের যে কোনও প্রান্তে। আপনার অজান্তে। হয়তো আলোর চেয়েও বেশি গতিবেগে!

সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা যায়, অন্তত ২ কোটি ১০ লক্ষ পাসওয়ার্ড আর ৭৭ কোটি ২৯ লক্ষ ৪ হাজার ৯৯১টি ই-মেল অ্যাড্রেস ফাঁস হয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু ডেটাবেস থেকে। তার ফলে, কম করে ২৭০ কোটি গোপনীয় রেকর্ড ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে হ্যাকার, স্প্যামারদের হাতে হাতে। ডেটাবেসগুলি ওই সব ই-মেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আবর্জনার মতো ফেলে দিয়েছিল তথ্যপ্রযুক্তির একটি ‘ডাম্পিং গ্রাউন্ডে’। যার নাম- ‘কালেকশন #ওয়ান’। যদি তা সত্যি-সত্যিই হয়ে থাকে, তা হলে ফেসবুক-কাণ্ডের চেয়েও বড় এই তথ্য-ফাঁস কেলেঙ্কারি, বলছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।


ঘটনাটি প্রথম নজরে আসে তথ্য (ডেটা) সংক্রান্ত গবেষণায় ডুবে থাকা ট্রয় হান্টের। যিনি ‘হ্যাভ আই বিন পন্ড’ নামে একটি ওয়েবসাইট চালান। এই ওয়েবসাইটে যে কোনও ই-মেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড পাঠানো হলে, তারা পরীক্ষানিরীক্ষা করে বলে দেয়, কোনও সময় কেউ সেই গোপন পাসওয়ার্ড জেনে ফেলে তা দিয়ে সেই ই-মেল অ্যাড্রেস খুলেছিল কি না। কত বার খুলেছিল। কোথা কোথা থেকে হ্যাকার, স্প্যামাররা জেনে ফেলা গোপন পাসওয়ার্ড দিয়ে সেই ই-মেল অ্যাড্রেসে ঢুকেছিল। কতটা তথ্যাদি তারা চুরি করেছিল।


সেই ট্রয় হান্টই তার ব্লগে লিখেছেন, ‘২ কোটি ১০ লক্ষ পাসওয়ার্ড আর ৭৭ কোটি ২৯ লক্ষ ৪ হাজার ৯৯১টি ই-মেল অ্যাড্রেস ফাঁস হয়ে গিয়েছে। তার ফলে, কম করে ২৭০ কোটি গোপনীয় রেকর্ড হ্যাকার, স্প্যামারদের হাতে পৌঁছে গিয়েছে।’ ‘কালেকশন #ওয়ান’-এর ডেটা স্টোরেজের ক্ষমতা ৮৭ জিবি বা গিগাবাইট। তার মধ্যে রয়েছে ১২ হাজার বিভিন্ন ধরনের ফাইল। সেই সব ডেটা ফাঁস হয়ে গিয়েছিল একটি ক্লাউড-বেসড শেয়ারিং ওয়েবসাইট ‘মেগা’র কাছে। হান্ট জানিয়েছেন, এই ‘মেগা’ আদতে হ্যাকার, স্প্যামারদের একটি সংগঠিত ফোরাম। সূত্র: নিউজ উইক।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com