বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

​নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ সদর উপজেলার অন্যতম শীর্ষ দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল (নারায়ণ তলা) মাদ্রাসায় শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।
​আজ ৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, পবিত্র জুম্মার নামাজ শেষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত এই বোর্ডিং ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​বোর্ডিং ঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক প্রতিষ্ঠাতা মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইসমত উল্লাহ সাহেব এবং মুফতি মাওলানা আলিমুদ্দিন সাহেব।

​মাদ্রাসার বর্তমান মুহতামিম সৈয়দ মাওলানা কফিল উদ্দিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জনাব শফিকুর রহমান মধুমিয়া সাহেব,
মাদ্রাসা কমিটির অন্যতম সদস্য জনাব ইসমাইল মাস্টার এবং উত্তর সুরমার জনপ্রিয় গনমাধ্যম (angina24.com)-এর নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ (শাহজালাল)

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং প্রাক্তন ছাত্ররা এ সময় উপস্থিত ছিলেন।

​উদ্বোধন শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
​সংশ্লিষ্টরা জানান, অত্র এলাকার ইলমি আলোর প্রধান বাতিঘর হিসেবে পরিচিত এই মাদ্রাসার শিক্ষা পরিবেশ ও আবাসন ব্যবস্থার উন্নয়নে এই নতুন বোর্ডিং ঘরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীর্ঘদিন ধরে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের যে আবাসন সংকট ছিল, এই ঘর উদ্বোধনের মাধ্যমে তার একটি স্থায়ী সমাধান হলো। মাদ্রাসার এই উন্নয়নযাত্রায় প্রাক্তন ছাত্র ও স্থানীয় সুধী সমাজ গভীর সন্তোষ প্রকাশ করেছেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com