শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান সুরমা ইউপির চেয়ারম্যান পদে লড়বেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ সুনামগঞ্জ সরকারি কলেজে স্টুডেন্ট ফোরামের কমিটি গঠন নতুন গুদিগাঁও আইডিয়াল কিন্ডারগার্ডেনে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত সম্প্রতি আলেম-ডাক্তারের সহকারীর বাকবিতণ্ডা নিয়ে তাওসিফ সারওয়ারের দীর্ঘ স্ট্যাটাস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করলো উত্তর সুরমা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এ র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে র‍্যালিতে অংশ নেন।

 

পুরো কর্মসূচিজুড়ে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। এ সময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

 

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দেশের রাজনীতিতে দলটির ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। র‍্যালিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল। কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com