শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ ‘শেষের পথে’: ট্রাম্প পহেলা বৈশাখ : বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অনির্বাণ উৎসব টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? মুক্তিপণ দিয়েও ফিরল না মোনায়েম: অনিশ্চিত অপেক্ষায় কাটছে পরিবারের প্রহর মনোনয়ন ফরম বিক্রিকে ঘিরে সরগরম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে জোর, কৃষি ব্যাংকের সুনামগঞ্জে সভা পাকিস্তানের মধ্যস্থতায় বরফ গলছে :: ইরানের সঙ্গে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প পাস হলো ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সুনামগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ৫৪ বছর পর মানুষের চন্দ্রযাত্রা: ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে ‘আর্টেমিস-২’

বাংলাদেশে কেন অনেক মানুষের জন্ম পহেলা জানুয়ারি

বাংলাদেশে কেন অনেক মানুষের জন্ম পহেলা জানুয়ারি

বাংলাদেশের জন্ম নিবন্ধন বা পাসপোর্টের জন্ম তারিখ যাচাই করলে দেখা যাবে, বছরের অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মানুষের জন্ম তারিখ পহেলা জানুয়ারি।

এ বিষয়ে কোন গবেষণা নেই। তবে বিভিন্ন জরিপে অংশ নেয়া ব্যক্তিদের জন্ম তারিখের ক্ষেত্রে দেখা গেছে জানুয়ারির এক তারিখের প্রাধান্য রয়েছে। শিশুদের নিয়ে কাজ করেন,এমন বিশেষজ্ঞরাও এই প্রবণতা লক্ষ্য করেছেন।

শিশু বিশেষজ্ঞ ড. ইশতিয়াক মান্নান বলছেন, ”বিষয়টি এমন না যে, জানুয়ারির এক তারিখে বেশিরভাগ শিশুর জন্ম হচ্ছে। আসলে এখনো আমাদের দেশের বেশিরভাগ শিশুদের জন্ম হয় বাড়ীতে, বিশেষ করে যারা গ্রামীণ এলাকায় থাকে। সেখানে এখনো শিক্ষার হারটা ততটা ভালো না। ফলে অভিভাবকরাও জন্ম নিবন্ধনের ব্যাপারে ততটা সতর্ক নন।”

”আবার আমাদের জন্ম নিবন্ধনও সঠিকভাবে সঠিক তারিখে হয়না। বাড়িতে বা হাসপাতালে জন্ম নেয়া শিশুদেরও ঠিকভাবে নিবন্ধন হচ্ছে না। পরবর্তী একসময় যখন তারা স্কুলে ভর্তি হয় বা কোন সার্টিফিকেট পরীক্ষার সময় তার জন্ম তারিখটা দরকার হয়ে পড়ে।”

”তখন অনেক সময় স্কুলের শিক্ষকরা ইচ্ছেমত একটি তারিখ বসিয়ে দেন। নতুন করে জন্মদিন বসাতে গিয়ে তারা একটি কমন তারিখে জন্মদিন বসিয়ে দেন, যা সহজে মনে রাখা যায়। দেখা যায়, বেশিরভাগ সময়েই সেটা জানুয়ারির এক তারিখ হয়ে থাকে।” বলছেন মি. মান্নান।

তিনি বলেন, এ কারণে দেখা যায় এখানে এটা খুবই কমন যে, বেশিরভাগ মানুষের দুইটা করে জন্মদিন থাকে।

BBC


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com