রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী

আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী

স্টাফ রিপোর্টার:

লেখাপড়ার পাশাপাশী ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলায় অংশ গ্রহন করে সু-স্বাস্থ্যের অধিকারি হতে হবে। পৃথিবীতে যারাই সফল হয়েছেন তার মুলে রয়েছে মেধা ও পরিশ্রম। মনে রাখতে হবে মেধাবীদের কেহ কোন ভাবেই আটকিয়ে রাখতে পারেনা। তাই মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদের লেখাপড়ায় মনযোগী হতে হবে। জ্ঞানী-গুনীরা সব সময়ই সময়ের মুল্য দিয়েছেন। তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাহলে ভবিষ্যতে সফলতা অর্জন সম্ভব হবে।

তিনি আরো বলেন, বর্তমানে ছেলে-মেয়েরা লেখা-পড়া ছেড়ে মোবাইলে গেইম খেলা নিয়ে ব্যাস্ত থাকে। এটা মারাত্নক ব্যাধি। এসব থেকে বিরত থাকতে হবে।

গতকাল মঙ্গলবার বেলা ৩টায় আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। প্রধান শিক্ষক মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ আমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক লাল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সমরাজ মিয়া। সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল হক চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নুরুল ইসলাম, সমাজকর্মী আব্বাস উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক ক্ষমা রাণী ভৌমিক, আইরিন বেগম, মোহাইমিনুল হক পরাগ, আব্দুল মুছাব্বির, মহরম আলী, ফরিদা বেগম প্রমুখ। উল্লেখ্য দুইদিনব্যাপী ৩১টি ইভেন্টের মধ্যে ক্রিড়া প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com