শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

সালমান আল মাহমুদকে সংবর্ধনা দিল উত্তরসুরমা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ

সালমান আল মাহমুদকে সংবর্ধনা দিল উত্তরসুরমা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ

এস এ ইলিয়াস::

১২ জুন শুক্রবার বিকাল ৪ ঘটিকায় হালুয়ারঘাট নিজস্ব অফিসে দেশে সাড়া জাগানো এনটিভি পর্দায় পি.এইচপি কোরআনের আলো প্রতিভা সন্ধানে ২০২১ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় গৌরবময় চতুর্থ স্থান অধিকারী উত্তর-সুরমার কৃতি সন্তান মোঃ সালমান আল মাহমুদ কে উত্তর -সুরমা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় । প্রধান অতিথি পৌর মেয়র নাদের বখত, অতিথি ও পরিষদের নেতৃবৃন্দ এসময় সালমান আল মাহমুদকে সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে ডাঃ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর মেয়র জনাব নাদের বখ্ত। এছাড়া বক্তব্য রাখেন সুরমা ইউনিয়ন প্রতিনিধি জনাব মোঃ ফারুক মিয়া, সহ-সভাপতি জনাব মোঃ মোবারক. সুনামগঞ্জ সদর উপজেলা ভাইসচেয়ারম্যান এ্যাডভোকেট জনাব মোঃ আবুল হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোকশেদ আলী, উপদেষ্টা লন্ডন প্রবাসী মাওলানা হাফিজ মোঃ আব্দুল্লাহ সাহেব , সৌদি প্রবাসী এবং উক্ত সংগঠনের সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন অনলাইনে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম, সালমান আলম মাহমুদের পিতা মাওলানা সাব্বির আহমেদ উসমানি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com