শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

বিসিএসে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ডাক্তার সাইফুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন আঙিনা২৪.কম সম্পাদক কাজী মমিন

বিসিএসে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ডাক্তার সাইফুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন আঙিনা২৪.কম সম্পাদক কাজী মমিন

স্টাফ রিপোর্টার::

৪২তম (স্পেশাল) বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী উত্তর সুরমার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা কান্দাপাড়া গ্রামের মেধাবী মুখ ডাক্তার সাইফুল ইসলাম।

৯ সেপ্টেম্বর বিকেলে রেজাল্ট প্রকাশের সময় তিনি নিজ এলাকার মঙ্গলকাটা বাজারে চেম্বার করছিলেন। সেই সময় আঙিনা২৪.কম সম্পাদক কাজী মোঃ মমিনুল ইসলাম ডাক্তার সাইফুল ইসলাম এর সাথে দেখা করেন এবং এই সাফল্যে তাকে অভিনন্দন জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল জব্বার।

কাজী মমিন তার হাতে আরিফ আজাদের ‘বেলা ফুরাবার আগে’ বইটি উপহার হিসেবে তুলে দেন।

ডাক্তার সাইফুল ইসলাম ২০০৯ সালে নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন ও ২০১১ সালে এমসি কলেজ সিলেট থেকে এইচএসসি পাশ করেন এবং ২০১৮ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ইন্টার্নশিপ সমাপ্ত করেন। তার বাবা বিশিষ্ট সমাজ সেবক মোঃ আজাদ মিয়া। তার গ্রামের বাড়িতে ও পুরো এলাকায় এই সাফল্যে সবাই আনন্দিত, আরো বড় অবস্থানে যাবার ও দেশ ও জাতির জন্য প্রাণ উজাড় করে সেবা দেয়ার জন্য সবাই দোয়া করছে। ডাক্তার সাইফুল ইসলাম সবার কাছে দোয়া চেয়েছেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com