মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক স্বেচ্ছাসেবীকে।
কমিটিতে সভাপতি হিসেবে নূর মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আহমেদ খোকন দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, কোষাধ্যক্ষ ওসমান গনি, দপ্তর সম্পাদক আল আমিন জিহাদ, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক ডা. সাজিদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন মুহাম্মদ সারওয়ার, আইন ও মানবাধিকার সম্পাদক এ্যাডঃ মহিউদ্দিন হীরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল এবং শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে আজিজুল হকের নাম রয়েছে।
কমিটিতে তথ্য ও প্রযুক্তি, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, প্রবাস কল্যাণ, ত্রাণ ও সমাজকল্যাণ, রক্তদান ও জনসেবা, পরিবেশ ও জলবায়ু, মাদকবিরোধী সচেতনতা, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠী কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদ রাখা হয়েছে।
এছাড়া সংগঠনের কার্যক্রমে সহযোগিতা ও সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য বেশ কয়েকজনকে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উত্তর সুরমার মানুষের পাশে থাকার লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।