শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

ব্রীজের অভাবে রোগীদের চরম ভোগান্তি

ব্রীজের অভাবে রোগীদের চরম ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা::

সুনামগঞ্জ জেলা উত্তর জনপদের মানুষের শহরের যাতায়তের প্রধান সড়ক এবং নদী পারাপারের প্রধান মাধ্যম ধারারগাও-হালুয়ারঘাটের গোদারাঘাট। শস্যভান্ডার উত্তরপাড়ের কৃষকদের উৎপন্ন শাক-সবজিসহ বিভিন্ন শস্য সুনামগঞ্জ শহরসহ দেশের বিভিন্ন স্থানের রপ্তানি করা হয়। একমাত্র রাস্তা দিয়ে এলাকার সকল শ্রেণি মানুষের যাতায়ত করতে হয়। রোগী ও জরুরী কাজে মানুষের সুরমা নদী পারাপারের সময় চরম ভোগান্তি লক্ষ করা যায়।

ধারারগাও-হালুয়ারঘাট সেতু নির্মাণ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী। সুনামগঞ্জ-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব পীর ফজলুর রহমান মিসবাহ্ মহান সংসদ বরাবরে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে আসছেন। কিন্তু সেতু নির্মান বিলম্ব হওয়ায় এলাকার মানুষের মাঝে দুর্ভোগের মাত্রা ‍দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখিত ছবি, রঙ্গারচর ইউনিয়নের নৈগাং গ্রামের আফিজ আলীর অসুস্থ্ মেয়েকে (১৯) মুমূর্ষ অস্থায় চিকিৎসা নেয়ার জন্য শহরের যাওয়ার পথে উক্ত স্থানে নদী পারাপারে জঠিলতা সৃষ্টি হয়। রিপোর্ট তৈরি পর্যন্ত রোগী সুনামগঞ্জ সুরমা ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। নৌকায় উপস্থিত মানুষের ভাষায় চিকিৎসা নেওয়ার জন্য কঠিন রোগী নদী পারাপারে অনেক সময় এখানেই মারা যায়।

এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ধারারগাও-হালুয়ারঘাটে সেতু নিমার্ণ এখন সময়ের দাবী।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com