শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত

তাজুল ইসলাম আজাদ, সুনামগঞ্জ:

সুনামগঞ্জে মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সাহেবদের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুন ২০২৬, সোমবার সকাল ১১ ঘটিকায় কাজীরপয়েন্টস্থ ‘লতিফা কমিউনিটি সেন্টার’-এ এই সভার আয়োজন করা হয়।

‘বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিঃ সমিতি, সুনামগঞ্জ জেলা শাখা’র উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি হযরত মাওলানা কাজী মোঃ আব্দুস সামাদ।

সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নিকাহ রেজিস্ট্রারগণ অংশ নেন। সভায় বক্তারা কাজী সাহেবদের বর্তমান পেশাগত বিভিন্ন সমস্যা, সরকারি নির্দেশনা ও আইনি জটিলতা এবং উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে হযরত মাওলানা কাজী মোঃ আব্দুস সামাদ বলেন, “বর্তমান পরিস্থিতিতে নিকাহ রেজিস্ট্রারদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। যেকোনো আইনি বা পেশাগত সমস্যা মোকাবিলায় এবং সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত অন্যান্য কাজী নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন এবং বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও নিয়মকানুন বজায় রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com