রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ ‘শেষের পথে’: ট্রাম্প পহেলা বৈশাখ : বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অনির্বাণ উৎসব টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? মুক্তিপণ দিয়েও ফিরল না মোনায়েম: অনিশ্চিত অপেক্ষায় কাটছে পরিবারের প্রহর মনোনয়ন ফরম বিক্রিকে ঘিরে সরগরম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে জোর, কৃষি ব্যাংকের সুনামগঞ্জে সভা পাকিস্তানের মধ্যস্থতায় বরফ গলছে :: ইরানের সঙ্গে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প পাস হলো ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সুনামগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ৫৪ বছর পর মানুষের চন্দ্রযাত্রা: ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে ‘আর্টেমিস-২’

আজীবন সম্মাননা পেলেন জনাব ওসমান গণি ও শফিকুর রহমান মধু মিয়া

আজীবন সম্মাননা পেলেন জনাব ওসমান গণি ও শফিকুর রহমান মধু মিয়া

মো: শাহ আলম::

২৬ অক্টোবর বৃহ:বার সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবিলে ঐতিহাসিক বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সংগঠন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে উত্তর সুরমা ও এলাকার উন্নয়নের কিংবদন্তি জনাব ওসমান গণি ও মোঃ শফিকুর রহমান মধু মিয়ার অসামন্য অবদানের স্বীকৃতি হিসেবে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ তাঁদের আজীবন সম্মাননায় ভূষিত করে।

সুনামগঞ্জ সদর উপজেলার অন্যতম ইসলামী শিক্ষা বিদ্যাপীঠ ঐতিহাসিক জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবিলে প্রতি বছরে বার্ষিক ইসলামী মহা সম্মেলন হয়ে আসছে। উক্ত প্রতিষ্ঠানের অসংখ্যা শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে শিক্ষার আলো ছড়াচ্ছেন। আদর্শ গ্রাম খ্যাত ফেনিবিলে বহু জ্ঞানী ও কৃতি সন্তানের উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। উল্লেখ্য, বৃহত্তর রঙ্গারচরের সাবেক চেয়ারম্যান, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবন উজ্জ্বল দৃষ্টান্ত জনাব ওসমানগণি কালে জীবন্ত সাক্ষী। অন্যদিনে জনাব মোঃ শফিকুর রহমান মধু মিয়া সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর রঙ্গাচর ইউপি’র ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, ঐতিহাসিক আশরাফুল মাদারিস ফেনিবিল মাদ্রাসার সভাপতিসহ বিশিষ্ট্য সমাজ সেবেক হিসেবে সকলের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।

ইসলামী মহা সম্মেলনের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত মাওলানা শুয়াইব আহমেদ আশরাফী’র হাতে এই বিরল সম্মাননা তাঁদের হাতে তুলে দেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com