মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগুনে পুড়ল ৯ কোটির স্বপ্ন: সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের আহাজারি দুশ্চিন্তার কারণ নেই: সৌদির শ্রমবাজার নাজুক হলেও কর্মীদের ফেরানোর চাপ নেই সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সোনাপুর বেদে পল্লীতে বিশেষ সমাবেশ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সুনামগঞ্জ চেম্বার: সহায়তার সর্বোচ্চ আশ্বাস সুরমা ইউনিয়নের বেরীগাঁও :: ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ সুনামগঞ্জের কৃতী সন্তান দিলারা হাফিজ আর নেই ভূমধ্যসাগরে নৌকাডুবি: দিরাই-জগন্নাথপুরের ১৮ জন নিহতের আশঙ্কা উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গবেষণার নামে স্বাধীনতার ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না : প্রধানমন্ত্রী

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সুনামগঞ্জ চেম্বার: সহায়তার সর্বোচ্চ আশ্বাস

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সুনামগঞ্জ চেম্বার: সহায়তার সর্বোচ্চ আশ্বাস

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় হক সুপার মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।

সোমবার বেলা সাড়ে ১১টায় চেম্বারের সভাপতি মো. সামছুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, চেম্বারের সহসভাপতি মোহাম্মদ এনামুল হক, পরিচালক নূরুল হক, মোকাররম হোসেন, আমিনুল ইসলাম সেলিম, আব্দুস সামাদ, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি দোকানের মালিক ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন। একইসাথে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন তারা। এ সময় ব্যবসায়ীদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন চেম্বারের সভাপতি মো. সামছুল হক।

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামছুল হক বলেন, অগ্নিকান্ডে যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে তা একেবারেই অপূরনীয়। আমরা চেম্বারের নেতৃবৃন্দের সাথে নিয়ে সরেজমিন পুড়ে যাওয়া দোকানপাট পরিদর্শন করেছি। ব্যবসায়ীদের এই কঠিন সময়ে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স তাদের পাশে থাকবে, একইসাথে তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে।sk


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com