বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ ‘শেষের পথে’: ট্রাম্প পহেলা বৈশাখ : বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অনির্বাণ উৎসব টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? মুক্তিপণ দিয়েও ফিরল না মোনায়েম: অনিশ্চিত অপেক্ষায় কাটছে পরিবারের প্রহর মনোনয়ন ফরম বিক্রিকে ঘিরে সরগরম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে জোর, কৃষি ব্যাংকের সুনামগঞ্জে সভা পাকিস্তানের মধ্যস্থতায় বরফ গলছে :: ইরানের সঙ্গে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প পাস হলো ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সুনামগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ৫৪ বছর পর মানুষের চন্দ্রযাত্রা: ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে ‘আর্টেমিস-২’

ধর্ম মন্ত্রণালয়কে শ্রেষ্ঠ মন্ত্রণালয় বানাতে চান আব্দুল্লাহ

ধর্ম মন্ত্রণালয়কে শ্রেষ্ঠ মন্ত্রণালয় বানাতে চান আব্দুল্লাহ

আঙিনা ডেস্ক :

ধর্ম মন্ত্রণালয়কে শ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠা করতে চান নব নিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে আমি কাজের মাধ্যমে সকল মন্ত্রণালয়ের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত করব। আমি দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না।

শনিবার (১১ জানুয়ারি) গোপালগঞ্জের বাসভবন সভাকক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। হজযাত্রীদের চোখে আমি পানি দেখতে চাই না। যাদের কারণে হাজি সাহেবদের চোখের পানি ফেলতে হয় আমি তাদের চোখের পানি ফেলতে বাধ্য করব।

তিনি আরও বলেন, আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের অনুসারীদের জন্য মন্ত্রী। সকল ধর্মীয় জনগোষ্ঠির কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।

এমইউ/আরএস/এমএস


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com