বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ ‘শেষের পথে’: ট্রাম্প পহেলা বৈশাখ : বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অনির্বাণ উৎসব টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? মুক্তিপণ দিয়েও ফিরল না মোনায়েম: অনিশ্চিত অপেক্ষায় কাটছে পরিবারের প্রহর মনোনয়ন ফরম বিক্রিকে ঘিরে সরগরম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে জোর, কৃষি ব্যাংকের সুনামগঞ্জে সভা পাকিস্তানের মধ্যস্থতায় বরফ গলছে :: ইরানের সঙ্গে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প পাস হলো ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সুনামগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ৫৪ বছর পর মানুষের চন্দ্রযাত্রা: ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে ‘আর্টেমিস-২’

সকলের ভালোবাসায় চির বিদায় কৃষক মোগল মিয়া সিকদার

সকলের ভালোবাসায় চির বিদায় কৃষক মোগল মিয়া সিকদার

এস এ ইলিয়াস::

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন কৃষক মোগল সিকদার। সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ফেনিবিল গ্রামের বিখ্যাত কৃষক মোঃ মোগল সিকদার (৬৫) গত ১৬ সেপ্টেম্বর বৃহঃবার নিজ বাড়িতে ফোসফোস জনিত রোগের কারনে ইন্তেকাল করেন।

১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ফেনিবিল আশরাফুল মাদারিস প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ তার জানাজার নামাজ ও মোনাজাতে অংশগ্রহণ করেন। জানাজার শেষে গ্রামে পারিবারিক কবরস্থানে বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান জজ মিয়ার পাশে দাফন করা হয়।

ব্যক্তি জীবনে মরহুম মোঃ মোগল মিয়া একজন বড় কৃষক ছিলেন। পরিবারে স্ত্রী, তিন পুত্র ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বড় ছেলে মোঃ মিজানুর রহমান সিকদার পিতার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com