শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

মুক্তিপণ দিয়েও ফিরল না মোনায়েম: অনিশ্চিত অপেক্ষায় কাটছে পরিবারের প্রহর

মুক্তিপণ দিয়েও ফিরল না মোনায়েম: অনিশ্চিত অপেক্ষায় কাটছে পরিবারের প্রহর

স্টাফ রিপোর্টার ::
অপহরণকারীরা কয়েক দফায় ৬৮ হাজার টাকা মুক্তিপণ নিলেও তাহিরপুরের স্কুলছাত্র মোনায়েমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়নি। উল্টো মোবাইল ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে অপহরণকারীরা। সময়ের সাথে সাথে অজানা আতঙ্ক ও উদ্বেগ আরও ঘনীভূত হচ্ছে। নিখোঁজ হওয়ার ছয় দিন পার হলেও একমাত্র ছেলেকে ফিরে না পাওয়া পাগলপ্রায় মা এবং দিশেহারা স্বজনরা।
মোনায়েম উপজেলার লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও লাউড়েরগর গ্রামের সেলিম মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মোনায়েম নিজ বাড়ি থেকে গত ২ এপ্রিল বের হওয়ার পর আর ফিরে আসেনি। প্রাথমিক অবস্থায় স্বজনেরা ধারণা করেছিলেন হয়তো আগের মতো দুই-তিন দিনের মধ্যে সে ফিরে আসবে।
কিন্তু গত ৩ এপ্রিল একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে মোনায়েমের বাবার ফোনে কল আসে। ফোনে মোনায়েমের কান্নাকাটি শুনিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ছেলেকে মেরে লাশ পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে মাত্র ১৫ মিনিট সময় বেঁধে দেয় অজ্ঞাত ওই ব্যক্তি।
ছেলের জীবনের সুরক্ষায় নিরুপায় হয়ে মোনায়েমের বাবা সেলিম মিয়া তিনটি বিকাশ ও নগদ নম্বরের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান। এরপর ওই চক্রটি আরও ১৮ হাজার টাকা দাবি করলে সেটিও পরিশোধ করেন তিনি। ৬৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর অপহরণকারীরা তাদের মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। এরপর থেকে পরিবারের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। এই ঘটনায় গত ৬ এপ্রিল মোনায়েমের বাবা সেলিম মিয়া বিকাশে টাকা পাঠানোর স্টেটমেন্টসহ তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, যে বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে, তার অবস্থান নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকায়। প্রতিদিন মোনায়েমের সহপাঠী ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় জমাচ্ছে তার ফেরার অপেক্ষায়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পংকজ জানান, নিখোঁজ ছাত্রকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত ও মোনায়েমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।SK


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com