শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ভূমধ্যসাগরে নৌকাডুবি: দিরাই-জগন্নাথপুরের ১৮ জন নিহতের আশঙ্কা

ভূমধ্যসাগরে নৌকাডুবি: দিরাই-জগন্নাথপুরের ১৮ জন নিহতের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:
ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর উপজেলার অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় তারাপাশাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় ইউরোপগামী এসব যাত্রী অবৈধ পথে সমুদ্রযাত্রা করেছিলেন। দুর্ঘটনার পর থেকে স্বজনদের মধ্যে উদ্বেগ ও আহাজারি বিরাজ করছে।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি যাচাই-বাছাই করছে বলে জানা গেছে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com