বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মঙ্গলকাটা বাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত আব্দুস সালাম আইসিইউতে ইন্টারনেট ছাড়াই মেসেজ করা যাবে হোয়াটসঅ্যাপে কুরবাননগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন সুরমা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, গুরুত্ব দিচ্ছেন অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় মাহফিল আয়োজক কমিটিতে নাম নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে আইনি বাধা নেই : আইনমন্ত্রী দোয়ারাবাজারে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ১ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক উত্তর সুরমায় ‘বহুস্বর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

মঙ্গলকাটা বাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত আব্দুস সালাম আইসিইউতে

মঙ্গলকাটা বাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত আব্দুস সালাম আইসিইউতে

তাজুল ইসলাম আজাদ:

সুনামগঞ্জের মঙ্গলকাটা বাজারে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আব্দুস সালাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে মাউন্ট এডোরা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১১টার দিকে মঙ্গলকাটা বাজারে জমি নিয়ে বিরোধের সূত্র ধরে সৈয়দপুরের লেদু মিয়ার ছেলে ও স্বজনদের সঙ্গে মঙ্গলকাটার হাজী রফিক ডিলারের ছেলে ও স্বজনদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আব্দুস সালাম গুরুতর আহত হন।

আহত আব্দুস সালামকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ২১ অক্টোবর কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁর জন্য আইসিইউ সেবা প্রয়োজন বলে জানান। তবে সেখানে আইসিইউ ব্যবস্থা করতে না পারায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এদিকে, ঢাকায় নেওয়ার পথে রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কায় তাঁকে মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com