সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অনুষ্ঠিত হতে যাচ্ছে রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে ‘আমাদের মেসেজ’ অনুষ্ঠান সুনামগঞ্জ অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিলেন উত্তর সুরমার জুবায়ের সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর

খা‌দিমপাড়া রানাস ক‌মিউ‌নি‌টি সি‌লেট এর উদ্যোগে ১০ কি. ম্যারাথন সম্পন্ন

খা‌দিমপাড়া রানাস ক‌মিউ‌নি‌টি সি‌লেট এর উদ্যোগে ১০ কি. ম্যারাথন সম্পন্ন

আঙিনা২৪ ::

গত ২ এ‌প্রিল শুক্রবার ভার্চুয়ালী সম্পন্ন হ‌লো খা‌দিমপাড়া রানাস ক‌মিউ‌নি‌টি সি‌লেট এর উদ্যোগে ১০ কিলোমিটার ম্যারাথন। প্রায় ৫০০ জন অ্যাথ‌লেটের অংশগ্রহ‌নে এই ম্যারাথন শেষ হয়।

করোনাভাইরাস সংক্রমণের ঝুকিপূর্ণ এই পরিস্থিতি ও সরকারি নিষেধাজ্ঞা জারী হওয়ায় তারা সরাসরি ইভেন্ট করতে পারেননি। তাছাড়াও প্রশাসনের অনুমতি নিতে গেলে তারা সরাসরি নাকচ করে দেয়। তাই, ইভেন্ট সফল করার স্বার্থে আয়োজক কমিটি তড়িৎ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং ২ এপ্রিলের “Khadimpara 10K Run” ভার্চুয়াল রান ইভেন্ট এ রূপান্তরিত করা হয়। 

তারা ব‌লেন যারা ২ তা‌রিখ ব্যাস্ততার কার‌নে সম্পন্ন কর‌তে পা‌রেন‌নি তারা অবশ্যই ০২-০৫ এপ্রিল এর মধ্যে শেষ  কর‌তে হ‌বে এবং রেকর্ড এই লিংকে সাব‌মিট কর‌তে হ‌বে https://krcsylhet.com/vr-run

 সম্পন্ন করার নিয়মাবলি গু‌লো হ‌লো

  •  সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে রান শেষ করতে হবে। (১ঘন্টা ৫০ মিনিট)
  •  রান স্ট্রাভা (এপ্লিকেশন) দিয়ে সম্পন্ন করতে হবে। 
  •  রান শেষে স্ট্রাভা লিংক শেয়ার করতে হবে। 
  • সাবমিশন শেষ হলে ৭দিনের মধ্যে কুরিয়ার এর মাধ্যমে রানার দের টি-শার্ট, মেডেল, সার্টিফিকেট, গিফট আইটেমস পাঠিয়ে দেওয়া হবে। 

আ‌য়োজক ক‌মি‌টির প্রধান উপ‌দেষ্ঠা ৬ নং খা‌দিমপাড়া ইউ‌পির জন‌প্রিয় চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আফসর আহমদ, জালালাবাদ২৪.কম এর উপসম্পাদক এবং একজন সফল অ্যাথলেট জনাব শহীদুল ইসলাম‌কে ব‌লেন, ” আমরা খুবই সুন্দর ক‌রে প্লান ক‌রে‌ছিলাম কিন্তু দুঃখজনক হলেও আমরা সবার সুরক্ষার কথা মাথায় রেখে এবং সরকারি নিষেধাজ্ঞার প্রতি সম্মান রেখে এমন সিদ্ধান্ত নিতে হলো। 

আশাকরি সবাই ইতিবাচক ভাবে আমাদের সিদ্ধান্ত কে সাধুবাদ জানাবেন। আগামী‌তে অনুরুপ আ‌রো আয়োজন করা হ‌বে এবং সবাই‌কে পা‌শে থাকার জন্য আহ্বান জানান। “

প‌রে তি‌নি উপসম্পাদ‌কের এক‌টি সাক্ষাৎকার নেন ও সা‌র্টিফি‌কেট, মে‌ডেল, গে‌ঞ্জি, মগ, মিষ্টান্ন প্রদান ক‌রেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com