রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ২ নং রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে ‘আমাদের মেসেজ’ শীর্ষক একটি মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ৫ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় রঙ্গারচর ইউনিয়নের জামিয়া মুহাম্মদিয়া সুলেমানপুর মাদরাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে মাওলানা আজিজুল ইসলাম সাফওয়ানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের অংশগ্রহণের কথা রয়েছে।
অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রতিনিধি পদপ্রার্থীদের বক্তব্য ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকরা অনুষ্ঠানে ইউনিয়নের সর্বস্তরের মানুষ, জনপ্রতিনিধি পদপ্রার্থী ও সচেতন নাগরিকদের উপস্থিতি কামনা করেছেন।