শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঢাবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন নেতাকর্মী আটক অবরোধের মধ্যে সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত বাড়লো ৫ গুণ, নির্বাচনে প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫% না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে মঙ্গলকাটা বাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত আব্দুস সালাম আইসিইউতে ইন্টারনেট ছাড়াই মেসেজ করা যাবে হোয়াটসঅ্যাপে কুরবাননগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন সুরমা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, গুরুত্ব দিচ্ছেন অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় মাহফিল আয়োজক কমিটিতে নাম নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে আইনি বাধা নেই : আইনমন্ত্রী দোয়ারাবাজারে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ১

ঢাবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন নেতাকর্মী আটক

ঢাবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন নেতাকর্মী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতের অনশন থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

 

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাদেরকে অনশনস্থল থেকে আটক করা হয়।

 

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা অনশন কর্মসূচি শুরু করেন। তাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীও রয়েছেন- এমন অভিযোগ ওঠে। পরে ঢাবি প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের অনশনরতদের মধ্য থেকে চারজনকে আটক করে।

 

তারা হলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপ-সাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, বাকৃবির একই হলের ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান এবং ঢাবির অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকরাম গাজী হৃদয়সহ আরও একজন।

 

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক কামাল উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, ঢাবি প্রক্টরিয়াল টিমের মাধ্যমে আমরা সেখানে যাই। আটক চারজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে শাহবাগ থানায় নেওয়া হয়। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম জানিয়েছে, ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বর্তমানে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com