সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাহফিল আয়োজক কমিটিতে নাম নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে আইনি বাধা নেই : আইনমন্ত্রী দোয়ারাবাজারে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ১ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক উত্তর সুরমায় ‘বহুস্বর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান সুরমা ইউপির চেয়ারম্যান পদে লড়বেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ সুনামগঞ্জ সরকারি কলেজে স্টুডেন্ট ফোরামের কমিটি গঠন নতুন গুদিগাঁও আইডিয়াল কিন্ডারগার্ডেনে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত সম্প্রতি আলেম-ডাক্তারের সহকারীর বাকবিতণ্ডা নিয়ে তাওসিফ সারওয়ারের দীর্ঘ স্ট্যাটাস

দোয়ারাবাজারে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ১

দোয়ারাবাজারে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ১

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি এম এ মোতালেব ভূঁইয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

 

স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক আহাদ ভূঁইয়া চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদক ও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। সম্প্রতি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক মোতালেব ভূঁইয়ার ওপর ক্ষুব্ধ হয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় আহাদ ভূঁইয়াকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com