বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন। তিনি কুরবাননগর ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা। আলমপুর গ্রামের বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব জনাব রাশিদ আলী মাস্টার সাহেবের সন্তান এবং কুরবাননগর ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব আকবর আলী সাহেবের ভাতিজা।
অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন সুনামগঞ্জ জজ কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন পেশার সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি তিনি ক্রীড়াঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডেও আগ্রহী বলে জানা গেছে।
স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদ নাগরিকদের দৈনন্দিন সেবা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভূমিকা রয়েছে। ফলে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও উন্নয়নভাবনা স্থানীয় ভোটারদের আলোচনার গুরুত্ব রয়েছে।
আইন পেশায় যুক্ত থাকায় অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপনের প্রাতিষ্ঠানিক ও আইনি বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। তবে নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সুষম উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা সমাধান এবং স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে অগ্রনী ভূমিকা পালন করবেন।
ইতিমধ্যে স্থানীয় জনমনে তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে সৎ, দক্ষ, তরুণ ও শিক্ষিত একজন ব্যক্তি আসুক।