বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইন্টারনেট ছাড়াই মেসেজ করা যাবে হোয়াটসঅ্যাপে কুরবাননগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন সুরমা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, গুরুত্ব দিচ্ছেন অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় মাহফিল আয়োজক কমিটিতে নাম নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে আইনি বাধা নেই : আইনমন্ত্রী দোয়ারাবাজারে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ১ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক উত্তর সুরমায় ‘বহুস্বর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান সুরমা ইউপির চেয়ারম্যান পদে লড়বেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ

ইন্টারনেট ছাড়াই মেসেজ করা যাবে হোয়াটসঅ্যাপে

ইন্টারনেট ছাড়াই মেসেজ করা যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা চালুর পরীক্ষা চলছে, যার মাধ্যমে আগেই মেসেজ লিখে পাঠানোর নির্দিষ্ট তারিখ ও সময় ঠিক করে রাখা যাবে। নির্ধারিত সময়ে ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠানোর সুবিধা যুক্ত করার বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বর্তমানে অ্যান্ড্রয়েডের পরীক্ষামূলক সংস্করণে ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে চালু হবে, তা এখনো জানায়নি হোয়াটসঅ্যাপ।

 

প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪০.৭-এ ফিচারটির পরীক্ষা চলছে। এটি চালু হলে ব্যবহারকারীরা নির্দিষ্ট চ্যাট খুলে মেসেজ লেখার পর সেন্ড বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখলেই একটি পপ-আপ উইন্ডো দেখতে পাবেন। সেখান থেকে বার্তা পাঠানোর তারিখ ও সময় নির্বাচন করা যাবে।

 

 

 

নতুন সুবিধার আওতায় শুধু লিখিত মেসেজ নয়, ছবি, ভিডিও ও লিংকও নির্ধারিত সময়ে পাঠানোর জন্য প্রস্তুত রাখা যাবে। ছবি বা ভিডিও পাঠানোর আগে তাতে বিভিন্ন ফিল্টার, ক্যাপশন কিংবা ড্রয়িং যুক্ত করার সুবিধাও থাকবে।

 

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা অন্তত ১০ মিনিট পর থেকে শুরু করে পরবর্তী ১৪ দিনের মধ্যে যেকোনো সময়ের জন্য মেসেজ পাঠানোর সময় নির্ধারণ করতে পারবেন। নির্ধারিত সময়ে মেসেজ পাঠানোর আগপর্যন্ত চাইলে সেটি সম্পাদনা কিংবা মুছেও ফেলা যাবে।

 

 

ব্যক্তিগত কথোপকথনের পাশাপাশি হোয়াটসঅ্যাপের গ্রুপেও ব্যবহার করা যাবে নতুন সুবিধাটি। ফলে নির্ধারিত সময়ে গ্রুপে জরুরি ঘোষণা, প্রয়োজনীয় তথ্য কিংবা গুরুত্বপূর্ণ মেসেজ স্বয়ংক্রিয়ভাবে পাঠানো সম্ভব হবে। এতে ব্যস্ততার কারণে প্রয়োজনীয় মেসেজ পাঠাতে ভুলে যাওয়ার আশঙ্কাও কমবে।

 

নতুন সুবিধাটির অন্যতম আকর্ষণ হলো, নির্ধারিত সময়ে ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও কিংবা হোয়াটসঅ্যাপ খোলা না থাকলেও মেসেজে পাঠানোর সুযোগ থাকার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইন্টারনেট সংযোগ ছাড়াই ঠিক কীভাবে মেসেজ পাঠানো হবে, সে বিষয়ে বিস্তারিত কারিগরি ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

 

এ ছাড়া নির্ধারিত সময়ে পাঠানোর জন্য রাখা মেসেজগুলোও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে বলে জানা গেছে। এর মাধ্যমে ব্যক্তিগত মেসেজের নিরাপত্তা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাবে।

 

বর্তমানে নতুন সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নির্দিষ্টসংখ্যক পরীক্ষামূলক সংস্করণ ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। পরীক্ষা শেষে সাধারণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com