রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সুরমা ইউনিয়নের বেরীগাঁও :: ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ সুনামগঞ্জের কৃতী সন্তান দিলারা হাফিজ আর নেই ভূমধ্যসাগরে নৌকাডুবি: দিরাই-জগন্নাথপুরের ১৮ জন নিহতের আশঙ্কা উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গবেষণার নামে স্বাধীনতার ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না : প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ফাল্গুনে নতুন সাজে সেজেছে দেশের বৃহৎ শিমুল বাগান সুনামগঞ্জ-৪ :: জনতার আস্থায় বিজয়ী এড. নূরুল ইসলাম নূরুল নির্বাচনে দাপট দেখাল বিএনপি : সুনামগঞ্জের ৫ আসনেই জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : নিশ্ছিদ্র নিরাপত্তায় দেশ

“করোনাযোদ্ধা সংগঠক” স্বীকৃতি পেল ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ

“করোনাযোদ্ধা সংগঠক” স্বীকৃতি পেল ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ

আলমগীর হোসেন ::

২৮ মার্চ জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ কর্তৃক করোনাযোদ্ধা সংগঠক স্বীকৃতি পেয়েছে “ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ”। বৈশিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে বিভিন্ন মানবিক কর্মসূচী যথা জনসচেনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, হাত ধোয়া কর্মশালা, মাস্ক বিতরণ, ত্রাণ সামগ্রী বিতরণ, বাড়ীতে বাড়ীতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম, লকডাউন পরিস্থিতিতে নারায়ণতলা চৌমুহনী হাট-বাজার নিয়ন্ত্রণ, সুনামগঞ্জ দেখার হাওরে সংগঠনের সদস্য দ্বারা দুইদিন ব্যাপী কৃষকের জমি থেকে ধান কাটা কর্মসূচী, করোনা ভ্যাকসিনের জন্য অনলাইন নিবন্ধন ইত্যাদি দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি স্বরূপ এই সংগঠনকে “করোনাযোদ্ধা সংগঠক” সনদ প্রদান করা হয়েছে।

জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সদস্যদের মাঝে সনদটি প্রদান করেন চেয়ারম্যান জনাব মোঃ মোকসেদ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব জনাব বিপ্লব কুমার দাস এবং বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ যথাক্রমে মোঃ আব্দুল মালেক, মোঃ বাচ্চু সিকদার, মোঃ খায়ের মিয়া, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আব্দুল লতিফ,মোঃ আজিজ আহমেদ, মোঃ বিল্লাল মিয়া, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ মোছাঃ ফাতেমা বেগম, মোছাঃ সাহারা খাতুন,মোছাঃ আনোয়ারা বেগম প্রমূখ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com