মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ৫৪ বছর পর মানুষের চন্দ্রযাত্রা: ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে ‘আর্টেমিস-২’ হাওরে জলাবদ্ধতা : নষ্ট হওয়ার পথে হাজার হাজার হেক্টর জমির ধান আজ আলোকিত মানুষ ও বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু’র জন্মদিন খরচ বাড়লেও নতুন টাকা বাজারে ছাড়বে না সরকার, নজর কর আদায়ে আগুনে পুড়ল ৯ কোটির স্বপ্ন: সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের আহাজারি দুশ্চিন্তার কারণ নেই: সৌদির শ্রমবাজার নাজুক হলেও কর্মীদের ফেরানোর চাপ নেই সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সোনাপুর বেদে পল্লীতে বিশেষ সমাবেশ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সুনামগঞ্জ চেম্বার: সহায়তার সর্বোচ্চ আশ্বাস সুরমা ইউনিয়নের বেরীগাঁও :: ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ

ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ জেলা প্রশাসনের

ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ জেলা প্রশাসনের

স্টাফ রিপোর্টার:
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সারা জেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কার্যক্রম শুরু হয়েছে। 
সোমবার সুনামগঞ্জ সদর উপজেলার সুলতানপুর মৌজার বরাদ্দকৃত ০৫ শতাংশ ভূমিতে ১০টি দোকান কোঠা নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়। সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন স্থান সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ। পরিদর্শনের সময় দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রাজ্জাক ৫০টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের পুনর্বাসনের 
জন্য ভূমি বরাদ্দের আবেদনের বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি উপস্থিত সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্ট সকলকে আইনানুযায়ী কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। 
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি), সুনামগঞ্জ সদর নুসরাত ফাতিমা, রেভিনিউ ডেপুটি কালেক্টর শোভন রাংসা, সহকারী কমিশনার (গোপনীয়) আসিফ আল জিনাত, সুনামগঞ্জ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com