সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সম্প্রতি আলেম-ডাক্তারের সহকারীর বাকবিতণ্ডা নিয়ে তাওসিফ সারওয়ারের দীর্ঘ স্ট্যাটাস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করলো উত্তর সুরমা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম:

তাওসীফ সারওয়ারের ‘এই শহরে আমি নেই’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

তাওসীফ সারওয়ারের ‘এই শহরে আমি নেই’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের আলোড়ন সৃষ্টিকারী তরুণ লেখক ও কবি তাওসীফ সারওয়ারের প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার। বেলা ১২ টায় উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাবে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত। তিনি তার বক্তব্যে তরুণ কবিদের লেখালেখির জগতে এগিয়ে আসার আহবান জানান। বক্তব্য শেষে ‘এই শহরে আমি নেই’ বইয়ের মোড়ক উন্মুক্ত করেন।

শাহ মুশাহিদ আলমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন কলেজের ইংরেজি প্রভাষক মশিউর রহমান, প্রাকৃত প্রকাশনীর সত্ত্বাধিকারী কবি মামুন সুলতান, খুরশেদ আলম, মিজানুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ। তিনি তার বক্তব্যে তরুণ কবির ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করেন।

সুনামগঞ্জ কবি ও সাহিত্যিক ফোরাম কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের মাও. আহমদ আলী, আঙিনা২৪.কম সম্পাদক কাজী মমিনুল ইসলাম, শরীফুল ইসলাম, মুনাঈম আহমদ, তালহা প্রমুখ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com