সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সম্প্রতি আলেম-ডাক্তারের সহকারীর বাকবিতণ্ডা নিয়ে তাওসিফ সারওয়ারের দীর্ঘ স্ট্যাটাস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করলো উত্তর সুরমা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম:

সম্প্রতি আলেম-ডাক্তারের সহকারীর বাকবিতণ্ডা নিয়ে তাওসিফ সারওয়ারের দীর্ঘ স্ট্যাটাস

সম্প্রতি আলেম-ডাক্তারের সহকারীর বাকবিতণ্ডা নিয়ে তাওসিফ সারওয়ারের দীর্ঘ স্ট্যাটাস

আলেমের সঙ্গে ডাক্তারের সহকারীর বাকবিতণ্ডা নিয়ে তাওসিফ সারওয়ারের দীর্ঘ স্ট্যাটাস

 

সম্প্রতি আলেমের সঙ্গে ডা. অতনু ভট্টাচার্য্যের সহকারীর বাকবিতণ্ডাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তাওসিফ সারওয়ার।

 

স্ট্যাটাসে তিনি দাবি করেন, চিকিৎসক ডা. অতনু ভট্টাচার্য্যের প্রতিদিন সীমিত সংখ্যক রোগী দেখেন। তার ভাষ্য অনুযায়ী, সিরিয়াল ছাড়া ওই আলেম চেম্বারে গিয়ে চিকিৎসকের সহকারীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান।

 

তাওসিফ সারওয়ার লিখেছেন, সহকারীর আচরণ খারাপ হলে তারও বিচার হওয়া উচিত। তবে একই সঙ্গে ঘটনার সময় আলেমের আচরণ কেমন ছিল এবং কোন কথার পরিপ্রেক্ষিতে সহকারী প্রতিক্রিয়া দেখিয়েছেন, সেটিও বিবেচনায় নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি আরও লিখেছেন, বিষয়টি নিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির কথা বলা হচ্ছে। তার মতে, এমন ঘটনায় পুরো আলেম সমাজ বিব্রত হচ্ছে এবং কথা, কাজ ও আচরণে আরও সংযত ও স্মার্ট হওয়া প্রয়োজন।

 

স্ট্যাটাসে তাওসিফ সারওয়ার আরও দাবি করেন, তার নেওয়া তথ্য অনুযায়ী, সিরিয়াল ছাড়া তিনজন রোগী দেখানোকে কেন্দ্র করেই ওই বাকবিতণ্ডার সূত্রপাত। তিনি ঘটনাটিকে ‘তিলকে তাল বানানোর শামিল’ বলেও মন্তব্য করেন এবং এর পেছনে আরও কোনো কারণ বা রহস্য থাকতে পারে বলে উল্লেখ করেন।

 

তবে স্ট্যাটাসে উত্থাপিত এসব বক্তব্য তাওসিফ সারওয়ারের নিজস্ব দাবি ও অনুসন্ধানভিত্তিক মন্তব্য; ঘটনার অপর পক্ষের বক্তব্য জানা যায়নি।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com