শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

তাহিরপুরে আঙ্গুর মিয়াকে কুপিয়ে হ*ত্যা

তাহিরপুরে আঙ্গুর মিয়াকে কুপিয়ে হ*ত্যা

ডেক্স রিপোর্ট:

তাহিরপুর সীমান্তে আঙ্গুর মিয়া (৩৭) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আঙ্গুর মিয়া উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রাজাই গ্রামের আবুল মুনসুরের ছেলে। এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত তিনটার দিকে আঙ্গুর মিয়া নিজ বসতঘর থেকে বের হয়ে যান। পরে ভোর ৬টার দিকে রাজাই মিশন স্কুল সংলগ্ন সীমান্ত সড়কের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের ভাতিজা সাগর মিয়া অভিযোগ করে বলেন, শনিবার রাত ১০টার দিকে বিজিবির জব্দ করা ভারতীয় নাসির উদ্দিন বিড়িকে কেন্দ্র করে একই গ্রামের আব্দুল বারিকের ছেলে আকরাম হোসেন আমার চাচাকে প্রাণনাশের হুমকি দেয়। সকালে আমরা তার লাশ দেখতে পাই।

স্থানীয় ওয়ার্ড সদস্য জিল্লু মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খোঁজ নিয়ে জানতে পেরেছি, আঙ্গুর মিয়া সীমান্ত এলাকায় বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন।” তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com