শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

মাসিক ‘উত্তর সুরমা’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

মাসিক ‘উত্তর সুরমা’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

তাজুল ইসলাম ::

শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি এ স্লোগানকে সামনে রেখে গত ০৬ জানুয়ারী ২০২৩ শুক্রবার সুনামগঞ্জের সদর উপজেলার বৃহত্তর উত্তর সুরমার তিনটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করে মাসিক ‘উত্তর সুরমা’ ও উত্তর সুরমা সাহিত্য সংসদ।

জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রসিদ আহাম্মেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাসিক ‘উত্তর সুরমা’র সম্পাদক ও ফেনিবিল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মো. শাহ আলম ইলিয়াস।

মাসিক ‘উত্তর সুরমা’র সম্পাদকমণ্ডলীর সভাপতি, আঙিনা২৪.কম সম্পাদক ও জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মমিনুল ইসলামের তত্ত্বাবধানে কোনাপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জোবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সুরমার গর্ব এলাকার প্রথম লেফটেন্যান্ট কর্ণেল কে এস এম বায়েজিদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জ এর উপপরিচালক মো. শাহনুর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল হোসেন, জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জের সহসভাপতি মো. আবু হানিফ, ডাঃ নুরুজ্জামান সিফাত, ডাঃ ফারজানা শারমিন, তারুণ্যের কবি এস আই শিমুল, বিশিষ্ট শিক্ষানুরাগী আ.হান্নান ও সাবেক ইউপি সদস্য জনাব বাচ্চু মিয়া প্রমুখ।

উত্তর সুরমার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সুমন আহমেদ,  মোবারক হোসেন, মেরাজ মিয়া, মেহেদী হাসান নাকিব, মো. সোয়েল মিয়া, তওহিদা আক্তার,  তানজিনা আক্তার, ইমরান হোসেন, আফরিন জাহান।

অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট, বই ও উপহার সামগ্রী প্রদান করা হয়।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com