শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা জাতিসংঘে গৃহীত

অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা জাতিসংঘে গৃহীত

অভিবাসন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক চুক্তি’র প্রস্তাবনা মরোক্কোতে আয়োজিত জাতিসংঘের ১১তম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টে গৃহীত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার ডিসপ্লেসমেন্টের (পিডিডি) আয়োজনে ওই মিটিংয়ে অংশ নেয়। শহীদুল হক জাতিসংঘের ইন্টারগর্ভমেন্টাল কনফারেন্সের প্লেনারি সভায় জাতীয় বিবৃতি তুলে ধরেন।

সেখানে তিনি নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসনের জন্য অভিবাসনের বৈশ্বিক চুক্তি গ্রহণ করার আহ্বান জানান। ২০১৬ সালে ইউএনজিএ-তে এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক চুক্তির প্রস্তাবনা প্রথম তুলে ধরেছিলেন বলেও জানান তিনি।

তথ্য বিবরণীতে বলা হয়, চুক্তিটি মারাকেশে গৃহীত হয়। বাংলাদেশ এর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে। পররাষ্ট্র সচিব ইউএনইপি আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন এবং ফ্রান্স আয়োজিত পিডিডি বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেন।

পররাষ্ট্র সচিব নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাভাবিক, অভিবাসনের লক্ষ্যে বৈশ্বিক চুক্তি গ্রহণে জাতিসংঘের আন্তঃসরকার সম্মেলনকে এগিয়ে নিতে অংশীদারিত্ব ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক ডায়ালগ-২ অধিবেশনে সভাপতিত্ব করেন। পররাষ্ট্র সচিব সেখানে সদ্য গৃহীত বৈশ্বিক চুক্তি এবং বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ প্রসঙ্গে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি বিষয়ে দর্শকদের ব্রিফ করেন।

তিনি উল্লেখ করেন, অভিবাসন সমস্যা মোকাবেলায় বাংলাদেশ অভিবাসন প্রশাসন বিষয়ক একটি খসড়া জাতীয় কৌশল প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে। এটি বৈশ্বিক চুক্তি কার্যোপযোগী অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com