শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

জাহাঙ্গীরনগর ইউনিয়নে (NID) স্মার্ট কার্ড বিতরণ শুরু

জাহাঙ্গীরনগর ইউনিয়নে (NID) স্মার্ট কার্ড বিতরণ শুরু

এস আলম::

২৭ ফেব্রুয়ারী শনিবার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের জাতীয় পরিচয়পত্র (NID) স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। প্রথম দিন গুদিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ ও ২ নং ওয়ার্ডে (NID) স্মার্ট কার্ড বিতরণ করা হয়। স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনবা মোঃ মোকশেদ আলী, ১ নং ওয়ার্ডের মেম্বরা পদপ্রার্থী জনাব মোঃ আব্দুল হক, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম, কেজিকে সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি নুর আহম্মদ, সহ -সভাপতি মোঃ মিজানুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসের দায়িত্ব প্রাপ্ত স্মার্ট কার্ড বিতরণকারী জনাব মোঃ আজরিন আহমদ,মোঃ সফিকুল ইসলাম ও ফারদিন। মোঃ আজরিন আহমদ জানান যে, আগামী ২৮ ফেব্রুয়ারী জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদে ৪ ও ৫ নং ওয়ার্ডের এবং ০১ মার্চে মঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩,৭,৮ ও ৯ ওয়ার্ডের জাতীয় পরিচয়পত্র (NID)স্মার্ট কার্ড বিতরণ করা হবে। তিনি আরোও জানান যে, কার্ড হোল্ডারকে ভোটার স্লিপ আবশ্যিকভাবে জমা দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে। ভোটারদের অনুপস্থিতিতে ভোটার স্লিপ ও পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিলের সাপেক্ষে (NID) স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে। স্লিপ হারিয়ে ফেলার ক্ষেত্রে অবশ্যই (জিডি) সাধারণ ডাইরী করে সদর উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে (NID) স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com