রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর আজ দিনটি ছিলো অবিবাহিতদের জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার ও এফসিআরএম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আজ আন্তর্জাতিক অরিগামি দিবস মানবতার সেবায় ‘মানবতা প্রবাসী যুব কল্যাণ সংগঠন’, শুরু হয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:

 

সুনামগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার (১৪ নভেম্বর) বেলা ৩টায় শহরের তেঘরিয়া হাছন রাজার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জে নবগঠিত এবি পার্টির জেলা কমিটি এ সভার আয়োজন করে।

 

জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাইফুল শারফিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী আসগর ইমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ তালহা আলম।

 

ভার্চুয়ালি বক্তব্য রাখেন এবি পার্টির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জয়নাল আবেদীন, সিলেট মহানগর কমিটির সদস্য নাসির উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন, গত ৫ আগস্টের পর আমরা চেয়েছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও ব্যবস্থার পরিবর্তন। কিন্তু সেই আশা আজ গুঁড়েবালি। দেশে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয়নি।

 

তিনি বলেন, গত জুলাই বিপ্লবে আড়াই হাজার মানুষ আহত হয়েছে। ১৪০০ লোক শহীদ হয়েছেন, ৬০০ লোক অন্ধ হয়ে গেছে। তবুও মানুষের মুক্তি নেই। এবি পার্টি কল্যাণের রাজনীতি করে। সমস্যা সমাধানের রাজনীতি করে। এবি পার্টির হাত ধরেই আগামীতে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি পাবে দেশ।

 

প্রধান বক্তা সৈয়দ তালহা আলম বলেন, এবি পার্টির প্রথম স্লোগান ছিল ‘সবার আগে বাংলাদেশ’। পরে এটি একটা দল ছিনিয়ে নিয়ে গেছে। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু আশা পূরণ হয়নি। এখনও সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই।

 

তিনি বলেন, অযোগ্য নেতৃত্ব দিয়ে দেশ চলে না। যেমন ছাগল দিয়ে হালচাষ করা সম্ভব নয়, তেমনি অযোগ্য নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব না। মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের মতো নেতৃত্ব দরকার। তবেই দেশ তার সঠিক দিশা পাবে।

 

সভায় জেলা কমিটির নেতাকর্মীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে এবি পার্টির আহ্বায়ক শান্তিগঞ্জ উপজেলা, জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌরসভা এবং জামালগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com