রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর আজ দিনটি ছিলো অবিবাহিতদের জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার ও এফসিআরএম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আজ আন্তর্জাতিক অরিগামি দিবস মানবতার সেবায় ‘মানবতা প্রবাসী যুব কল্যাণ সংগঠন’, শুরু হয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত

ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জামিল হোসেন, ছাতক প্রতিনিধি:

 

সুনামগঞ্জের ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়।

 

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুহিউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান। এ ছাড়া বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, মেধাবৃত্তি পরীক্ষার মতো উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহী করে তুলবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে, যা ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

 

এদিকে, ছাতক পৌরসভার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবক ও শিক্ষানুরাগীরা। তাঁদের প্রত্যাশা, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন যেন প্রতিবছর ধারাবাহিকভাবে অব্যাহত থাকে।

 

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং আগামী প্রজন্মকে শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com