শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

সুন্দর সমাজ গড়তে চায় চরগাঁও এর তরুণরা

সুন্দর সমাজ গড়তে চায় চরগাঁও এর তরুণরা

স্টাফ রিপোর্ট

স্বেচ্ছাশ্রম বা স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম নিয়ে পূর্বে নেতিবাচক ধারণা থাকলেও বর্তমানে অঞ্চলভেদে এসব সংগঠনের কার্যক্রম অনেক বৃদ্ধি পেয়েছে। উপকৃত হচ্ছে সমাজ ও জাতি। সামাজিক এসব কার্যক্রমের দিক থেকে পিছিয়ে নেই সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামটি। সামাজিক অসংগতির প্রতি বিরূপ মনোভাবাপন্ন হয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের সমমনা কতিপয় যুবক একত্রিত হয় “এসো মোরা কাজ করি, মানবতার কল্যাণে এক সমৃদ্ধ সমাজ গড়ি” স্লোগানে। গড়ে তুলেছে “আলোকিত সমাজ গড়ি” নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। নিজেদের চারিত্রিক উন্নয়ন, নেতৃত্বের গুণাবলী অর্জনসহ আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।


সংগঠন নিয়ে নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে বায়েজিদ বোস্তামী আঙ্গিনা২৪.কমকে জানান, “স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা আমার স্বপ্ন। আমি চাই সমাজকে নতুন কিছু উপহার দিতে। আমরা ইতিমধ্যে চরগাঁও- কাটাখালি রোড এবং চরগাঁও মেইনরোড থেকে গ্রামের ভেতরে যাওয়ার রোডে ভাঙ্গা অংশ মেরামত করেছি এবং প্রতি শুক্রবার মসজিদ পরিষ্কার করছি। নিজেদের ভালো ছাত্ররুপে গড়ে তোলার পাশাপাশি সাংস্কৃতি ও ক্রিড়া চর্চা করছি। আসলে সমাজের তরুণরা এগিয়ে গেলে এগিয়ে যাবে সমাজ ও রাষ্ট্র। তরুণরাই পারে পরিবর্তন আনতে” । স্বেচ্ছাসেবার মাধ্যমে পরিতৃপ্তি লাভের কথা জানাতে গিয়ে নূর আহমদ বলেন, “যখন মানুষের জন্য কিছু করতে পারি, তখন তৃপ্তি পাই”।

সংগঠন নিয়ে নিজের স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বাংলাদেশ পুলিশের ডিবি সদস্য সংগঠনের অন্যতম স্বপ্নদ্রষ্টা আতাউর রহমান সানি বলেন, “কীভাবে মানুষের জন্য কাজ করব, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, স্কুলগামী নয় এমন শিশুদের স্কুলগামী করবো তার স্বপ্ন দেখি। খবরের কাগজ খুললেই চোখে পরে অনেক স্থানে বাল্যবিবাহ হচ্ছে। অনেক শিশু ও তরুণী ধর্ষণের শিকার হচ্ছে। এসব বন্ধের জন্য মানুষকে সচেতন করার স্বপ্ন দেখি। আমার বিশ্বাস সমাজের তরুণরা এগিয়ে আসলে এসব বন্ধ করা সম্ভব হবে। এভাবেই একদিন সফলতা আসবে এবং গড়ে উঠবে সুন্দর আগামী।”


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com