শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে আয়কর মেলায় : দুই দিনে সাড়ে ৩ লাখ টাকা কর আদায়

সুনামগঞ্জে আয়কর মেলায় : দুই দিনে সাড়ে ৩ লাখ টাকা কর আদায়

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের হাছন নগর এলাকার পিয়াঙ্গন কমিটিউনিটি সেন্টারের অনুষ্ঠিত ৪ দিনব্যাপী আয়কর মেলা ২দিন অতিবাহিত হয়েছে। আয়কর মেলায় ২ দিনে সেবা নিয়েছেন ১ হাজার ৯১ জন গ্রাহক। কর আদায় হয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার ২শত ২২ টাকা ।
নতুন ইটিআইএন নিয়েছেন ১৬ জন। ২ দিনে রিটার্ন দাখিল করেছেন ৪১৮ জন গ্রাহক। মেলার তৃতীয় দিনে এর হার আরো বাড়তে পারে বলে জানিয়েছেন মেলা কতৃপক্ষ।

কর অঞ্চল সুনামগঞ্জের আয়োজনে মেলায় সিলেট অঞ্চল ১৮,১৯,২০ সার্কেলের প্রায় ১৬টি স্টল অংশগ্রহণ করে। ৪ দিনের এই মেলায় গ্রাহকগণ ইটি আই এন রি-রেজিষ্টেশন, ব্যাংকের বুথের মাধ্যমে আয়কর পরিশোধ, রিটার্ন পুরনের সহায়তা, আয়কর দাখিল, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, ইউজার আইডি ও পাসওয়ার্ডসহ আয়কর বিষয়ক সকল সেবা গ্রহণ করতে পারবেন।
সার্কেল ১৮ এর সিলেট কর অঞ্চল সুনামগঞ্জের সহকারি কর কমিশনার তন্ময় কান্তি সরকার বলেন, কর আদায় কারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, একই ইভেন্টে গ্রাহকদের একাধিক সেবা প্রধান ও করদাতাদের মধ্যে কর ভীতি দূর করে কর প্রীতি জন্মানোর লক্ষ্যে আয়কর মেলার আয়োজন করা হয়।

Re. Sunamkantha


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com