শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা ঢাবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন নেতাকর্মী আটক অবরোধের মধ্যে সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত বাড়লো ৫ গুণ, নির্বাচনে প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫% না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে মঙ্গলকাটা বাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত আব্দুস সালাম আইসিইউতে ইন্টারনেট ছাড়াই মেসেজ করা যাবে হোয়াটসঅ্যাপে কুরবাননগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন সুরমা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, গুরুত্ব দিচ্ছেন অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায়

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর ২০২৬–২৭ সনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ইসমাইল আহমেদ তালহা সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সৌরদ্বীপ দাস স্বপ্নীল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির মডারেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তন্বী মজুমদার।

 

আজ শুক্রবার (২৩শে অক্টোবর) বিকাল ৩:৩০ টায় সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবে পুসাসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আগামী ১ বছরের জন্য এই নতুন কমিটি ঘোষণা করেন ২০২৫–২৬ সনের কমিটির সভাপতি জাকির হোসাইন তামিম এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম। একই সাথে সভায় পুসাসের মুখপত্র “অভিজ্ঞান” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

 

বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিভাগের লেকচারার কৃপাময় কর কৌশিক, সহকারী কর কমিশনার নেজামুল ইসলাম তপু, ডাচ-বাংলা ব্যাংকের জেনারেল ম্যানেজার গোলাম আজাদ, পুসাসের সহ-প্রতিষ্ঠাতা আবু সাদাত মোহাম্মদ সায়েম, সম্মানিত এলামনাই ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক ইসলাম, পুসাসের সাবেক সভাপতি অয়ন চন্দ, সাবেক সাধারণ সম্পাদক গালিব ইফতেখার রাহাত, সাবেক মডারেটর মলয় ব্যানার্জী এবং সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম।

 

কমিটির অন্যান্য পদের তালিকা:

নতুন নির্বাহী পরিষদের ১১২ সদস্যের কমিটির উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন:সহ-সভাপতি: হৃদয় সাহা বৃন্ত (রাবি),যুগ্ম সাধারণ সম্পাদক: নাদিরা সুলতানা সানিয়া মল্লিক (কুবি), অর্নব দাস (শাবিপ্রবি) ও দিগ্বিজয় বাট্টাচার্য (রুয়েট),সাংগঠনিক সম্পাদক (সাধারণ): মো: আব্দুল মালেক মিয়া (রাবি),সহ-সাংগঠনিক সম্পাদক (সাধারণ): নাহিদুল ইসলাম (শাবিপ্রবি)

,সাংগঠনিক সম্পাদক (শিক্ষা): হিমেল বর্মন পিউল (রুয়েট),সহ-সাংগঠনিক সম্পাদক (শিক্ষা): সুস্মিতা দাস পিয়া (কুবি),সাংগঠনিক সম্পাদক (সংস্কৃতি): নিবেদিতা রয় নদী (ইবি),সহ-সাংগঠনিক সম্পাদক (সংস্কৃতি): মনীষা দাস মুন (জবি),সাংগঠনিক সম্পাদক (সভা): আবুল কাশেম (শাবিপ্রবি),সহ-সাংগঠনিক সম্পাদক (সভা): নাদির আহমেদ (শাবিপ্রবি),সাংগঠনিক সম্পাদক (উদ্ভাবন ও প্রযুক্তি): মো: কামাল উদ্দিন (জবি),সহ-সাংগঠনিক সম্পাদক (উদ্ভাবন ও প্রযুক্তি): হিমেল দাস (গোবিপ্রবি),দপ্তর সম্পাদক: সমিকা ইসলাম শুচি (ঢাবি),অর্থ সম্পাদক: ইশতিয়াক হক ইফতি,সেমিনার বিষয়ক সম্পাদক: আদনান হুমায়ূন শাহরিয়ার (ঢাবি),প্রচার সম্পাদক: মো: মাহমুদুল হাসান ফারুকী (চবি),অলিম্পিয়াড বিষয়ক সম্পাদক: আকাশ দাস আদি (শাবিপ্রবি)

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সুনামগঞ্জের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে এবং জেলার শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে পুসাস আগামী দিনগুলোতে আরও গতিশীল ভূমিকা পালন করবে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com