রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সুরমা ইউনিয়নের বেরীগাঁও :: ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ সুনামগঞ্জের কৃতী সন্তান দিলারা হাফিজ আর নেই ভূমধ্যসাগরে নৌকাডুবি: দিরাই-জগন্নাথপুরের ১৮ জন নিহতের আশঙ্কা উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গবেষণার নামে স্বাধীনতার ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না : প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ফাল্গুনে নতুন সাজে সেজেছে দেশের বৃহৎ শিমুল বাগান সুনামগঞ্জ-৪ :: জনতার আস্থায় বিজয়ী এড. নূরুল ইসলাম নূরুল নির্বাচনে দাপট দেখাল বিএনপি : সুনামগঞ্জের ৫ আসনেই জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : নিশ্ছিদ্র নিরাপত্তায় দেশ

শেরেবাংলায় ১১ বছরে এই প্রথম নেই দুই সেরা পারফরমার

শেরেবাংলায় ১১ বছরে এই প্রথম নেই দুই সেরা পারফরমার

কাল টেস্ট খেলার ১৮ বছর পূর্ণ হলো বাংলাদেশের। আর আজ শেরেবাংলা স্টেডিয়াম দেখছে তার বুকে ১৮তম টেস্ট! কেমন কাকতালীয়, তাই না! সেই যা–ই হোক, টেস্ট আঙিনায় অভিষেকের ১১ বছর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই প্রথম টেস্ট হচ্ছে দুই সেরা পারফরমারকে ছাড়াই।

ঠিকই ধরেছেন। সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক সাকিব (১২৩৩)। এরপরই তামিম (১১২৫)। এই ভেন্যুতে উইকেট শিকারেও সাকিব সবার ওপরে। ১৬ টেস্টে তাঁর শিকার ৫৯ উইকেট। এই দুই তারকাকে ছাড়াই শেরেবাংলা স্টেডিয়ামে এটাই প্রথম টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিশ্চিতভাবেই সাকিব-তামিমের অভাব টের পাচ্ছে বাংলাদেশ।

২০০৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে অভিষেক ঘটেছিল সাকিবের। সিরিজের দ্বিতীয় টেস্টে এই সংস্করণে ভেন্যু হিসেবে অভিষেক ঘটে শেরেবাংলা স্টেডিয়ামের। তামিমের টেস্ট অভিষেক পরের বছর ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০০৮ সালের ১ জানুয়ারি থেকে বিবেচনা করলে সাকিব-তামিমকে ছাড়া এ পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালে গলে সাকিব-তামিম ছাড়া প্রথম টেস্ট খেলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্ট ড্র হয়েছিল।

চার বছর পর ২০১৭ সালে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টেও সাকিব-তামিমকে পায়নি বাংলাদেশ। ইনিংস ও ২৫৪ রানের ব্যবধানে হারতে হয়েছিল। আজকের আগে সাকিব-তামিম ছাড়া বাংলাদেশের সর্বশেষ টেস্ট এই সিরিজেই সিলেটে—যে ম্যাচ দিয়ে টেস্ট আঙিনায় অভিষিক্ত হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের—জিম্বাবুয়ের কাছে ম্যাচটা ১৫১ রানে হেরেছে বাংলাদেশ। অর্থাৎ দেশের অন্যতম দুই সেরা ক্রিকেটার ছাড়া এর আগে তিন টেস্টে মাঠে নেমে দুটিতেই হেরেছে বাংলাদেশ। এই টেস্টে কী হবে কে জানে!

গত এশিয়া কাপে আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন তামিম ইকবাল। সাকিব আঙুলে চোট পেয়েছিলেন আরও আগে। পরে আঙুলে সংক্রমণ ঘটায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলা থেকে নিজেকে বিরত রাখেন এই তারকা অলরাউন্ডার।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com