রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ৫৪ বছর পর মানুষের চন্দ্রযাত্রা: ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে ‘আর্টেমিস-২’ হাওরে জলাবদ্ধতা : নষ্ট হওয়ার পথে হাজার হাজার হেক্টর জমির ধান আজ আলোকিত মানুষ ও বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু’র জন্মদিন খরচ বাড়লেও নতুন টাকা বাজারে ছাড়বে না সরকার, নজর কর আদায়ে আগুনে পুড়ল ৯ কোটির স্বপ্ন: সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের আহাজারি দুশ্চিন্তার কারণ নেই: সৌদির শ্রমবাজার নাজুক হলেও কর্মীদের ফেরানোর চাপ নেই সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সোনাপুর বেদে পল্লীতে বিশেষ সমাবেশ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সুনামগঞ্জ চেম্বার: সহায়তার সর্বোচ্চ আশ্বাস সুরমা ইউনিয়নের বেরীগাঁও :: ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ

করোনায় আতংকিত বিশ্ব

করোনায় আতংকিত বিশ্ব

হোসাইন আহমদ (নোবিপ্রবি) :

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অনেক বারই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা এসেছে । তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত না হলেও পৃথিবীকে আতঙ্কিত করার মতো ঘটনা কম ঘটেনি। দেশে দেশে যুদ্ধ, দুর্ঘটনা, সোভিয়েত বনাম যুক্তরাষ্ট্রের শীতল যুদ্ধ পৃথিবীর বুকে অনেক ঝড় তুলেছে। ফলে অনেক দেশে অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্যগত ক্ষেত্রে বড় বিপর্যয় ঘটেছে। এ ঘটনাগুলোর কোনোটাই সারা বিশ্বকে এক যোগে সম্পৃক্ত করে নি। ঘটনাগুলো ছিল বিচ্ছিন্ন। কোনো একটা দেশে বা কোনো একটা অঞ্চলে। কিন্তু আজ কোথাও কোন যুদ্ধ নেই।মিসাইল,ট্যাংকার,ড্রোন,ডেস্ট্রয়ার কোন কিছুরই অভাবও নেই। তবুও শতসহস্র মানুষ আজ আতংকিত, হারিয়ে যাচ্ছে প্রতিদিন। পুরো পৃথিবী যেনো এক অদৃশ্য শত্রুর সাথে লড়াইয়ে ক্লান্ত । এই অদৃশ্য শক্তিটি হচ্ছে করোনা ভাইরাস। বর্তমান সময়ে সারা বিশ্বকে এক যোগে আতঙ্কিত করতে পেরেছে একমাত্র এই ভাইরাসটি। ধনী-গরীব কেউই করোনা ভাইরাস থেকে নিরাপদ নয়। প্রতিদিনই পরিসংখ্যানের খাতায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। হঠাৎ করে থমকে দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতি। লকডাউন হয়ে গেছে বড় বড় শহর। বন্ধ হয়ে গেছে দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে শুধু ইন্টারনেট। কিন্তু এমন অবস্থা চলতে থাকলে অচিরেই এই মহামারি আরও ভয়ংকর হয়ে উঠেবে। তবে এই মুহূর্তে নিজেরা যাতে এই ভাইরাসের বাহক না হয়ে যাই সেজন্য নিজেদের মধ্যে সচেতনতাসহ জন সমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে নিজেদের গৃহবন্দী করার উপর গুরত্বারুপ করতে হবে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com