শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল যুগে পদার্পণ করল ‘মাইআপ’ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা ঢাবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন নেতাকর্মী আটক অবরোধের মধ্যে সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত বাড়লো ৫ গুণ, নির্বাচনে প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫% না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে মঙ্গলকাটা বাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত আব্দুস সালাম আইসিইউতে ইন্টারনেট ছাড়াই মেসেজ করা যাবে হোয়াটসঅ্যাপে কুরবাননগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন

ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল যুগে পদার্পণ করল ‘মাইআপ’

ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল যুগে পদার্পণ করল ‘মাইআপ’

আমিনুর রহমান পরান:

 

সুনামগঞ্জ জেলার মাইজবাড়ি গ্রামের তরুণ ও যুবকদের সামাজিক সংগঠন মাইজবাড়ি ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম (মাইআপ – MYUP)-এর অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।

 

২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার সুনামগঞ্জের একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ওয়েবসাইটের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

মাইআপ-এর সভাপতি আলী আকবরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজবাড়ি গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যক্তিত্ব জহুর মিয়া।

 

আরও উপস্থিত ছিলেন, মাইআপের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম,দফতর সম্পাদক জুয়েল হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক রুকন উদ্দিন, অর্থ সম্পাদক আবু ফজল উজ্জল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান পরান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ সহ মাইআপের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল সদস্য ও অতিথিবৃন্দ একে অপরের সাথে পরিচিত হন এবং পারস্পরিক মতবিনিময় করেন। এরপর আমন্ত্রিত অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের এই ডিজিটাল অগ্রযাত্রার প্রশংসা করেন এবং তরুণদের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

 

সভাপতির বক্তব্যে আলী আকবর বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সেবামূলক কার্যক্রম আরও স্বচ্ছ ও সহজলভ্য হবে, যা সংগঠনের তরুণদের ঐক্যবদ্ধ রাখতে বড় ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে ফিতা কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাইআপ-এর নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ। সবশেষে এক নৈশভোজের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com