সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নতুন গুদিগাঁও আইডিয়াল কিন্ডারগার্ডেনে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত সম্প্রতি আলেম-ডাক্তারের সহকারীর বাকবিতণ্ডা নিয়ে তাওসিফ সারওয়ারের দীর্ঘ স্ট্যাটাস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করলো উত্তর সুরমা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত

নতুন গুদিগাঁও আইডিয়াল কিন্ডারগার্ডেনে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

নতুন গুদিগাঁও আইডিয়াল কিন্ডারগার্ডেনে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

তাজুল ইসলাম (আজাদ):

সুনামগঞ্জ সদর উপজেলার নতুন গুদিগাঁও আইডিয়াল কিন্ডারগার্ডেন উদ্যোগে এবং আস্থা কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক হেলথ ক্যাম্পিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকদ ডাঃ নূরুল ইসলামের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে তাদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা। শিক্ষা ও স্বাস্থ্য—শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনের এই দুই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করা হয়।

শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য বজায় রাখা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলমাছ উদ্দিন শিপু, ইসমাই হোসেন রাজু , বাহাউদ্দিন খন্দকার বাহার এবং বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাক, কান ও গলা বিশেষজ্ঞ নুরুল ইসলাম। উত্তর সুরমার জনদরদী মানবিক মানুষ ডাক্তার সুলতান আহমেদ। উক্ত অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকদের এ উদ্যোগকে শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও এ ধরনের কর্মসূচি সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তা এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের জন্য একটি সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার পথ আরও সুগম হতে পারে।

নতুন গুদিগাঁও আইডিয়াল কিন্ডারগার্টেনের এ উদ্যোগ শিক্ষার্থীদের কল্যাণে সামাজিক দায়বদ্ধতার একটি উদাহরণ হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক হেলথ ক্যাম্পিং প্রোগ্রামটি শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে আয়োজন করা হয়।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com