শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
তাজুল ইসলাম আজাদ:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সালামত উল্লাহর নিজ বাড়িতে এলাকাবাসীকে নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়া এ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভায় আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে মতবিনিময় ও এলাকার মানুষের সঙ্গে প্রার্থীর যোগাযোগের বিষয়টি গুরুত্ব পায়।
মাওলানা সালামত উল্লাহ ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ আব্দুল লতিফ এবং মাতার নাম মোছাঃ আফিয়া খাতুন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঝরঝরিয়া গ্রামের বাসিন্দা।
পেশাগত জীবনে তিনি ইয়াকুবিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ইয়াকুবিয়া দাখিল মাদরাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদের বর্তমান সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জাহাঙ্গীরনগর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজ বাড়িতে আয়োজিত এ মতবিনিময় সভায় এলাকাবাসীর উপস্থিতিতে নির্বাচনী পরিবেশে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততার একটি চিত্র উঠে আসে। নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা নিয়ে প্রার্থীর এ উদ্যোগকে কেন্দ্র করে উপস্থিত ব্যক্তিরা নিজেদের বক্তব্য তুলে ধরেন।