বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ সালামত উল্লাহ’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল যুগে পদার্পণ করল ‘মাইআপ’ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা ঢাবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন নেতাকর্মী আটক অবরোধের মধ্যে সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত বাড়লো ৫ গুণ, নির্বাচনে প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫% না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে মঙ্গলকাটা বাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত আব্দুস সালাম আইসিইউতে ইন্টারনেট ছাড়াই মেসেজ করা যাবে হোয়াটসঅ্যাপে

সর্বকনিষ্ঠ কবি হিসেবে ‘দৈনিক বাঙালির কন্ঠ সাহিত্য পুরস্কার’ পেলেন তারুণ্যের কবি এস আই শিমুল

সর্বকনিষ্ঠ কবি হিসেবে ‘দৈনিক বাঙালির কন্ঠ সাহিত্য পুরস্কার’ পেলেন তারুণ্যের কবি এস আই শিমুল

স্টাফ রিপোর্টার ::

বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাঙালির কন্ঠ আয়োজিত’ দৈনিক বাঙালির কন্ঠ সাহিত্য পুরস্কার ও গুণিজন সম্মাননা-২০২১’ প্রদান করা হয় গত ২ এপ্রিল ২০২১। রাজধানী ঢাকার কাঁটাবন ‘দীপনপুর ভোজনশালা’য় আনুষ্ঠানিক ভাবে সারা বাংলাদেশ থেকে নির্বাচিত ১৭ জন কবি লেখকদের উক্ত পুরস্কার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি ও কথা সাহিত্যিক জিয়াউল হক। অনুষ্ঠান উদ্ভোদন করেন বাংলা একাডেমি পুরস্কার জয়ী বরেণ্য কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার জয়ী বরেণ্য কবি ও লেখক আসলাম সানি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য কবি ও বাংলা একাডেমির পরিচালক রহিমা আখতার কল্পনা। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব ড.শাহাদাৎ হোসেন নিপু, ৭১ টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক ফারজানা করিম, কবি ও কথা সাহিত্যিক শাহিন রেজা, ড.শামীম তালুকদার ও ড. শামস আলদীন। অনুষ্ঠান উপস্থাপনা করেন আয়শা জাহান নুপুর ও নুরুন নাহার শ্রাবণী।

উক্ত অনুষ্ঠানে সর্ব কনিষ্ঠ কবি হিসেবে এস আই শিমুলের লেখা ২য় কাব্য গ্রন্থ ‘ধূলি ধূসর পায়ে’ এর জন্য এস আই শিমুলকে ‘দৈনিক বাঙালির কন্ঠ সাহিত্য পুরস্কার ‘প্রদান করা হয়। উল্লেখ্য বাংলাদেশের প্রধান শিশু কিশোর পত্রিকা ‘কিশোর বাংলা’ জুন ২০২০ সংখ্যায় এস আই শিমুল কে তারুণ্যের কবি হিসেবে আখ্যায়িত করা হয়। মাত্র ১৫ বছর বয়সে এস আই শিমুলের প্রথম পূর্ণাঙ্গ কাব্য গ্রন্থ ‘প্রারম্ভিকা’ প্রকাশিত হয় এবং ১৭ বছর বয়সে মোট তিনটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এতো অল্প বয়সে পূর্ণাঙ্গ তিনটি কাব্য গ্রন্থ প্রকাশিত হওয়ার ঘটনা বাংলা সাহিত্যে বিরল।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com