শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান সুরমা ইউপির চেয়ারম্যান পদে লড়বেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ সুনামগঞ্জ সরকারি কলেজে স্টুডেন্ট ফোরামের কমিটি গঠন নতুন গুদিগাঁও আইডিয়াল কিন্ডারগার্ডেনে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত সম্প্রতি আলেম-ডাক্তারের সহকারীর বাকবিতণ্ডা নিয়ে তাওসিফ সারওয়ারের দীর্ঘ স্ট্যাটাস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করলো উত্তর সুরমা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

আমিনুর রহমান পরান:

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতী মাস উপলক্ষে সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

 

শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে এবং আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

 

পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর আদর্শের কোনো বিকল্প নেই। সর্বস্তরের জনগণের এই স্বতঃস্ফূর্ত যোগদান প্রমাণ করে মানুষ ইসলামের কল্যাণময় সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে।

 

যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান এবং জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা লুতফুর রহমান প্রমুখ।

সভাশেষে নবাগত নেতাকর্মীদের নিয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com