বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী উত্তর সুরমায় অপসাংবাদিকতা, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তাওহীদের কর্মী হাসানের নামে জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ সালামত উল্লাহ’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল যুগে পদার্পণ করল ‘মাইআপ’ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা ঢাবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন নেতাকর্মী আটক অবরোধের মধ্যে সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত বাড়লো ৫ গুণ, নির্বাচনে প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫% না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে সঙ্গে নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রলের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের জীবনমান ও জীবিকার সংকট নিয়ে আলোচনা না করে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বিতর্ক ও কুৎসা রটানো হচ্ছে।

 

বুধবার (২৮ অক্টোবর) জাপানের টোকিওর হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে এবার আমজনতার তারেককে নিয়ে এসেছি। গত দুই-তিন দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অনেক কথা দেখলাম। বলা হচ্ছে, তার কোনো অবদান নেই, তাকে নিয়ে এসে সরকারের অর্থ অপচয় করা হচ্ছে।’

 

দেশের মানুষের বাস্তব সমস্যাগুলোর প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশে এত সমস্যা থাকা সত্ত্বেও সেগুলো নিয়ে তেমন আলোচনা দেখা যায় না। অথচ সংস্কার বিভিন্ন ধরনের হতে পারে। শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে সংস্কার করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মেহনতি ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নত করাও বড় ধরনের সংস্কার।

 

তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা রাজনীতিকেরা মানুষের কাছে ভোট চাইতে যাই, তাই আমার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনকে কিছুটা সহজ ও স্বস্তিদায়ক করা।’

 

উল্লেখ্য, জাপান সফরে যাওয়ার আগে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই তাঁর জীবনের প্রথম বিদেশ সফর। এ জন্য তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার প্রতি ভালোবাসা জানান।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com